Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ককেশাস ৬ ১২১ রাশিয়ানরা হাসপাতালের রোগীদের ব্যাপারে উদ্বিগ্ন ছিল না। তারা তাতে প্রবেশ করতে চেষ্টা করে। কিন্তু দুঃখজনকভাবে তারা প্রবেশ করতে ব্যর্থ কমান্ডার বলেছিল যে, আফগানিস্তানে যুদ্ধ করা চেচনিয়ার তুলনায় একটি পিকনিকের মতো । চেচেন প্রতিরক্ষা বাহিনীর ওপর এক আক্রমণে চেচেনের নেতা জাওহার দুদায়েভ শীহাদাতবরণ করেন। এতে চেচনিয়ার জনগণ গভীরভাবে দুঃখিত হয়। এমনকি বিশ্বের সকল প্রান্তের সমস্ত মুসলমানও এ সংবাদে শৌকাহত হয়। রাশিয়ানদের ধারণা ছিল, দুদায়েভের মৃত্যুর ফলে তাদের অভিযান সফল হয়েছে এবং চেচনিয়ার জনগণ এখন পরাজয়ের সাদা রাশিয়া চরম ভূল করেছিল । মুজাহিদগণ রাশিয়ার দখল থেকে চেচনিয়াকে মুক্ত করতে যখন বদ্ধপরিকর, ঠিক সে সময় তার শাহাদাতের খবরে তারা আরও কঠিনভাবে রাশিয়ানদের ওপর আক্রমণ শুরু করে এবং রাশিয়ান সৈন্যদের লাশ একের পর এক রাশিয়ায় ফিরতে থাকে। রুশ বাহিনীকে পরাপ্ত করেন। আক্রমণ পরিচালনা করতে থাকেন। এর বেশিরভাগের নেতৃত্বে ছিলেন অভিজ্ঞ কমান্ডার শামিল বাসায়েভ। এতে রাশিয়ানরা কঠিনভাবে বিপদের মধ্যে পড়ে যায়। রুশ বাহিনীর ওপর চেচেন প্রতিরোধ আক্রমণ অব্যাহত থাকে । ১৪১৬ হিজরিতে (১৯৯৬ খিষ্টাব্দে) তারা গ্রোজনি দখল করে এবং এর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। মুজাহিদদের আক্রমণে সহস্াাধিক রাশিয়ান সৈন্য নিহত হয়। তখন রাশিয়ানরা পুরাপুরি উপলব্ধি করতে পারে যে, চেচনিয়ায় তাদের অবস্থান বিশ্ববাসী ও নিজেদের দেশবাসীর কাছে লাঞ্ছনাকর ও কলঙ্কজনক এক অধ্যায় সৃষ্টি করেছে।

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।