Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

১১৮ ৬ ইসলামি ইতিহাস সাথে। অত্যাচারী স্টালিন মুসলমানদের ওপর ঘৃণা ও ক্ষোভের বিষ ঢেলে দেয়। সে সময় নির্বিচারে মুসলমানদের হত্যা করা হয়, যার সংখ্যা এগারো মিলিয়নে পৌছে। অনেকেই সাইবেরিয়ার অজ্ঞাত স্থানে হারিয়ে যায় আর নির্বাসিত অল্পকিছু লোক নিজ দেশে ফিরতে সক্ষম হয়। আর অনেকে তুরক্ষে ও অন্যান্য ইসলামি দেশে হিজরত করে। জনসংখ্যা কাঠামো পরিবর্তন করে দিতে এতদঞ্চলে রুশ নাগরিকদের অনুপ্রবেশ ঘটায়। সোভিয়েত ইউনিয়ন ও প্রজাতন্ত্র ইউক্রেন যেমনটি করেছিল । সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বায়ত্তশাসিত ককেশাসের প্রজাতন্ব ও প্রদেশগুলো নিম্নে দেওয়া হলো : দাগিস্তান এটি পাহাড়ি দেশ হিসেবে পরিচিত। এটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র, যা এখন পর্যন্ত রাশিয়ান ইউনিয়নের অনুসরণ করছে। তার রাজধানী হলো মাহাজকিল্লা (ম্যাকাচালা)। আর এখানেই রয়েছে ডারবেন্ড শহর । উত্তর ওসেটিয়া এটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র। এর রাজধানী ব্রাদিকাকজ। রাশিয়া ওসেটিয়াকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করার পর উত্তর অংশ রাশিয়ার সাথে ও দক্ষিণ অংশ জর্জিয়ার সাথে যুক্ত করা হয়। উত্তর ওসেটিয়ায় ইসলাম ছড়িয়ে পড়লে রাশিয়া এ ভেবে আতঙ্কিত হয়ে পড়ে যে, কোনোদিন হয়তো ওসেটিয়ার অবশিষ্টাংশেও ইসলাম ছড়িয়ে পড়বে। এজন্য দক্ষিণ ওসেটিয়াকে ভাগ করে খিষ্টান অধ্যুষিত জর্জিয়ার সাথে মিলিয়ে দেয় । কাবার্দিনো বলকারিয়া এটি স্বায়ত্তশাসিত প্রজাতানত্রিক দেশ। এটি রাশিয়ান ইউনিয়নের সাথে যুক্ত। এখানে দুটি গোষ্ঠীর বসবাস। এগুলো হচ্ছে সার্কাসিয়ান বংশোডভূত কাবার্ডিয়ান, আর তুর্কি বংশোডুত বুলগেরিয়ান। স্টালিন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানদের সমর্থন দেওয়ার অভিযোগ ও বিশ্বাসভঙ্গের দায়ে বুলগেরিয়াকে নির্দোষ প্রমাণিত হলে তাদের অনেকে দেশে ফিরে আসে । কারাচাই-চের্কেসিয়া এটি স্বায়ত্তশাসিত প্রজাতান্ত্রিক দেশ। এটি রাশিয়ান ইউনিয়নের সাথে যুক্ত। এখানে দুটি গোষ্ঠীর বসবাস। একটি হলো তুর্কি বংশোডভুত ০ ৩

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।