ককেশাস ৬ ১১৭ অঞ্চলের মানুষ পাহাড়ি প্রকৃতির কারণে কঠিন ও খুবই শক্তিশালী ছিল। তারা যুদ্ধে রাশিয়ানদের সমুচিত শিক্ষা দিতে থাকে। বিশেষ করে ওই ক্রিমিয়ার সাথে যুদ্ধ যখন শেষ হয় তখন ককেশাসের ওপর নিয়ন্ত্রণ জোরদার করার জন্য তিন লক্ষেরও বেশি সেনা মোতায়েন করা হয়। ১২৮১ হিজরিতে (১৮৬৫ খিষ্টাব্দে) রাশিয়ানরা শেখ শামিলকে বন্দি করে ও দেশের নিয়ন্ত্রণ হাতে নিয়ে ভয়াবহ নির্যাতন চালায় এবং সবচেয়ে জঘন্য অপরাধ করতে থাকে । বিশেষ করে দেশের জনসাধারণের মাঝে তারা বিদ্বেষ ছড়িয়ে দেয়। যারা পূর্বেই শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল । এ ছাড়াও মুসলমানদের প্রতি ক্রুসেডারদের ছ্থায়ী বিদ্বেষ ছিল। অনেক সার্কাসিয়ান, চেচেন, দাগিস্তানি ও অন্যান্য বন্দিরা রাশিয়ান উপনিবেশিকদের নির্মম অত্যাচারে বিভিন্ন মুসলিম দেশে হিজরত করে। উসমানিরা তাদের অনেককে স্বাগত জানায় এবং ইউরোপের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করে। যাতে তারা রণাঙ্গনে ইসলামের শক্রদের সাথে বীরবিক্রমে কঠিনভাবে মোকাবিলা করার কৌশল অবলম্বন করে । ১২৯৫ হিজরিতে (১৮৭৮ খ্রিষ্টাব্দে) বার্লিন চুক্তি অনুযায়ী ইউরোপের সীমানা থেকে উসমানি সৈন্য ও ককেশাসের জনগণকে সরিয়ে নিতে বাধ্য করা হয়। ক্রুসেডারদের নির্যাতন ও প্রচণ্ড প্রতিরোধের মুখে উসমানি সাম্বাজ্যের অনেকেই শাম ও ইরাকে আবাসন গড়ে। এবং রুশ উ্পনিবেশিক ককেশাসে যারা বাকি ছিল তারা চরম নির্ধাতন ভোগ করে । ১৩৩৬ হিজরিতে (১৯১৮ খিষ্টাব্দে) রাশিয়ায় কয্ুনিস্টরা ক্ষমতা গ্রহণ করলে তারা মুসলমানদের সাথে করা চুক্তি ভঙ্গ করে। তারা দেশকে ছোট ছোট প্রদেশে ভাগ করে৷ যাতে ককেশাসের গোত্রগুলো বিভক্ত হয়ে যায়। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয় তখন বেশিরভাগ ককেশিয়ান জনগণ রাশিয়ান হিংল্র দখলদারদের তুলনায় জার্মানির দখলদারদেরকে রাধিকার দেয়। কিছু সংখ্যক লোক জার্মানদেরকে সহযোগিতাও করে| কিন্তু জার্মানরা যুদ্ধে হেরে যায় ও রাশিয়ানরা আবারও তা দখল করে নেয়। এ সময় রাশিয়ানরা বেশিরভাগ ককেশিয়ানকে বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত করে। চেচনিয়া ও অন্যান্য জাতির মতো অনেককেই সাইবেরিয়া ররর রে
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।