Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ককেশাস ৬ ১১৫ এলাকা দখল করে নেয়। পারসিয়ানরা ককেশাসের অধিকাংশ এলাকা উসমানিদের থেকে উদ্ধার করে। একসময় সাফাভি পারসিকরা দুর্বল হতে শুরু করে। পরে মির মুহাম্মাদ আফগানি সাফাভিদের রাজ্য দখল করতে আরম্ভ করে। রাশিয়ানরা এটাকে সুযোগ মনে করে দাগিস্তান দখল করে নেয় । এ অবস্থা দেখে উসমানিরা দ্রুত আর্মেনিয়া ও জর্জিয়াকে তাদের সাথে সংযুক্ত করে নেয়। উসমানিরা রাশিয়ার গেট পিটারকে হুমকি দেয় যে, ককেশাসে কোনোপ্রকার আগ্রাসন চালালে তাতে উসমানিদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করা হবে। সাফাভিদের শেষ শাসক দ্বিতীয় তাহমাম্প রাশিয়ানদেরকে দাগিপ্ভান ও শিরভান দিতে বাধ্য হয়৷ আর উসমানিদের জন্য ছেড়ে দিতে বাধ্য হয় জর্জিয়া এবং পারস্যের অন্যান্য অংশ । ককেশাসের নিয়ন্ত্রণ নিয়ে উসমানি, রাশিয়ান ও পারসিকদের মধ্যে দন্ সৃষ্টি হয়।

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।