Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

ককেশাস ককেশাস বা কাফাগাক রাজ্য বলতে ক্যাস্পিয়ান সাগর এবং কৃষ্ণসাগরের মাঝামাঝি অঞ্চলগ্লো উদ্দেশ্য | আরব এ অঞ্চলে ইসলাম বিজয়ী বেশে প্রবেশ করেছে। খলিফা উমর ইবনুল খাত্তাব রা.-এর শাসনামলে ২২ হিজরি সনে (৬৪৩ খ্রিষ্টাব্দে) সুরাকা বিন আমর আজারবাইজান জয় করেন এবং আবদুর রহমান বিন রবিয়া দাগিস্তানের ডারবেন্ড দিয়ে প্রবেশ করে জয় পূর্ণ করেন। এভাবে ইসলামি আমলে মুসলিমরা আজারবাইজান ও দাগিস্তান আবাদ করে। অতঃপর সুরাকা বিন আমর তার বিজয়াভিযান ককেশাস পর্যন্ত নিয়ে যান। খলিফা উসমান বিন আফফান রা.-এর আমলে আর্মেনিয়া ও কিরগিজ (জর্জিয়া) বিজিত হয়। অতঃপর আর্মেনিয়ার অধিবাসীরা ইসলাম ত্যাগ করলে হাবিব বিন মাসলামার নেতৃত্বে একদল সেনাবাহিনী এসে তাদের পরান্ত করে। এ দেশে মুসলমানদের জন্য পরিস্থিতি স্থিতিশীল ছিল না। সেখানে খাজারদের সাথে অনবরত যুদ্ধ চলছিল। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি, ইসলাম পূর্ব ও দক্ষিণ দিকে বিস্তৃত হয়ে চলছে, কিন্তু মধ্যাঞ্চল তখনও অবশিষ্ট রয়ে গেছে। এর মধ্যে রয়েছে আর্মেনিয়া ও কিরগিজ, যেখানে খষ্টানরা বসবাস করত । মুসলমানদের আনুগত্য থেকে সরে আসার জন্য রোমানরা তাদেরকে উৎসাহ দেয়। তারা প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র এবং সেনাবাহিনী সরবরাহ করতে থাকে। উমাইয়া ও আব্বাসীয় শাসনামলে ৪৬৫ হিজরি (১০৭৩ খ্রিষ্টাব্দ) পর্যন্ত এ পরিস্থিতি অব্যাহত থাকে । পরিশেষে ককেশাসের অধিকাংশ অংশেই সেলজুকরা প্রভাব বিস্তার করে। মোঙ্গল ককেশাসের সমস্ত অংশে প্রতিষ্ঠিত হয়েছিল মোঙ্গলীয় শাসন। যা ছিল জোচি বিন চেঙ্গিস খান পরিবারের অধীনে । মোঙ্গলরা ইসলামে প্রবেশ করলেও তারা ছিল এ বিষয়ে আনাড়ি । এজন্য তারা ককেশাসে ইসলাম

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।