Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

১১০ ৬ ইসলামি ইতিহাস শিশু, যুবতী ও বৃদ্ধাদের সম্ত্রম লুটেই তারা ক্ষান্ত হয়নি; বরং গর্ভবতী হওয়ার আগে তারা যুবতীদের ছাড়ত না, যাতে যুবতীরা অবৈধ সন্তান জন্ম দেয়। অনেক নারীর স্তন কেটে নেওয়া হয়, গর্ভবতী নারীদের পেট চিরে দেওয়া হয়। আমরা যত কথাই বলি না কেন, আসলে আমাদের পক্ষে এর নৃশংসতার বর্ণনা দেওয়া সম্ভব নয়৷ আমরা শুধু বলতে পারি : ১১০) এ) 4) 01505591০59 | ৬০০ 5) -০-_ ০ পোল্যান্ড তাতাররা যুদ্ধ করতে করতে পোল্যান্ডে এসে পৌছে। ইউরোপ অভিযানে পোল্যান্ডে এসে তাতাররা থেমে যায়। তাতাররা ইসলাম গ্রহণের পর পোলিশরা জার্মানির বিরুদ্ধে তাতারদের সাহায্য গ্রহণ করে। তাই কিছু মুসলিম তাতার সৈন্য পোল্যান্ডে থেকে যায় এবং স্থায়ীভাবে জীবনযাপন করতে থাকে। অনেক মসজিদ-মাদরাসাও প্রতিষ্ঠা করে তারা৷ উসমানি শাসনামলে স্বল্প সময়ের জন্য পোল্যান্ড উসমানি নিয়ন্ত্রণের অধীনে আসে । উসমানিরা পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তারপর রাশিয়া, অস্ট্রিয়া ও বেলারুশ পোল্যান্ডকে ভাগ করে নেয়। মুসলিমদের ওপর নির্যাতন চালানো হয়। এমনকি কয়েকবার তো পোল্যান্ডের নামই হারিয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর পুনরায় পোল্যান্ডের আত্মপ্রকাশ ঘটে। তখন পোল্যান্ডে এক লাখেরও বেশি মুসলিম অবস্থান করে। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি পোল্যান্ড দখল করে নেয়। যুদ্ধে জার্মানি পরাজিত হয়। তখন রাশিয়ান বাহিনী পোল্যান্ডে ঢুকে পোল্যান্ডকে ওয়ারশ চুক্তির অন্তর্ভুক্ত করে নেয়। এই চুক্তির নামে পোল্যান্ডের রাজধানীর নামকরণ করা হয়। রাশিয়া পূর্ব পোল্যান্ডের বিভিন্ন অঞ্চল নিয়ে নেয়, এর পরিবর্তে পোল্যার্ডকে পূর্ব জার্মানির কিছু অঞ্চল দেয়। পোল্যান্ডে মুসলিমদের সংখ্যা কমতে শুরু করে। একপর্যায়ে মুসলিমদের সংখ্যা পঁচিশ হাজারে এসে পৌঁছে । আমরা জানি না, বাকিরা কোথায় হারিয়ে গেছে। হয়তো তাদেরকে দেশান্তর করা হয়েছে অথবা নিধন করা হয়েছে কিংবা তাদের অনেকেই রাশিয়ার অধিকৃত অঞ্চলে রয়ে গেছে। তর এরা 2 উপ ও পপর ও পল 7৮:52 55 এ তত ৩ স্পাই 2 শী

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।