পর ১০৮ গু ইসলামি ইতিহাস মানুষের ওপর বোমা নিক্ষেপ করে, তাহলে জাতিসংঘ সার্বিয়ার ওপর বিমান হামলা চালাবে । কিন্তু সার্বিয়া জাতিসংঘের হুমকির কোনো পরোয়াই করে না। বসনিয়ার সার্বিয়ান নেতা রাদোভান কারাদিচ ও সেনাবাহিনীর প্রধান রাটকো শ্রাডিচ মুসলিদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে যেতে থাকে। সার্বিয়ানরা যখন মুসলিম অধ্যষিত প্রিবিয়ানিকা ও জাইবা শহর দখল করে, তখন পনেরো হাজারেরও বেশি মুসলিমকে হত্যা করা হয়। জাতিসংঘ সার্বিয়ায় কয়েকটি বিমান হামলা চালায়। তারপর যখন সার্বিয়া জাতিসংঘের সৈনিকদের মানব-ঢাল রূপে ব্যবহার করতে শুরু করে, তখন জাতিসংঘ হামলা বন্ধ করে দেয়। তারপর সার্বিয়া জাতিসংঘের কয়েকটি বিমান বিধ্বস্ত হয়। বসনিয়ান ক্রোয়েট ও মুসলিমরা এই সুযোগ কাজে লাগিয়ে সার্বিয়া কর্তৃক দখলীকৃত ভূমির দিকে অভিযান চালিয়ে অনেক ভূখণ্ড মুক্ত করে নেয়। একপর্যায়ে মুসলিমরা বসনিয়ার ৩১% ভূখণ্ডে আর ক্রোয়েশিয়া ২০% ভূখণ্ডে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। বাকি ৪৯% সার্বিয়ানদের দখলে রয়ে যায়। ইউরোপিয়ান রাষ্ট্রগুলো মুসলিদের এই অগ্রগতিতে ভয় পেয়ে যায়। তিন পক্ষকেই যুদ্ধ বন্ধের ও ডেটন চুক্তিতে স্বাক্ষর করার জন্য চাপ দেওয়া হয়। ডেটন চুক্তিতে উল্লেখ করা হয়, বসনিয়াতে দ্বিপাক্ষিক ফেডারেল রাষ্ট্র গঠিত হবে। একটি হবে সার্বিয়ান, যারা বসনিয়ার ৪৯% ভূখণ্ডে কর্তৃত্ব করবে। আর অপরটি হবে মুসলিম ও ক্রোয়েটদের মাঝে বিভক্ত। এই চুক্তিতে সুস্পষ্টভাবে মুসলিমদের প্রতি জুলুম প্রকাশ পায়। চুক্তি দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে । বসনিয়াতে তিনটি সেনাবাহিনীর তিন সদস্য বিশিষ্ট প্রেসিডেন্সি বোর্ড গঠন করা হয়, যা সার্বিয়া ও ক্রোয়েশিয়াকে যেকোনো সময় সহজে বসনিয়া থেকে পৃথক হওয়ার সুযোগ এনে দেয়। ডেটন চুক্তি বসনিয়ায় যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রভাব বজায় রাখা যায়, সেজন্য যুক্তরাষ্ট্র মুসলিমদেরকে এই চুক্তি মেনে নিতে চাপ দিতে থাকে । প্রতিশ্রুতি অনুষারী যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র পাওয়ার জন্য মুসলিমরা এই চুক্তি গ্রহণ করতে বাধ্য হয়। চুক্তি করার এ ছাড়া আরেকটি কারণও ইল ৭ পপর 2 সশ্র এিত০৩০5 রর 21০ নি 25০8 2৯ 255০ 8০ ৮৭ 0 পপক ১ আপা ১ টীন্পাত 7১1 721.
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।