১০৬ ৬ ইসলামি ইতিহাস দিয়েছে। জাতিসংঘ বসনিয়াকে বিভক্ত করার জন্য ভ্যান্স-ওয়েন পরিকল্পনা পেশ করে এবং সার্বিয়ান, ক্রোয়েশিয়ান ও মুসলিমদের মাঝে ভিন্ন ভিন্ন জাতিসত্তা সৃষ্টি করে। এই পরিকল্পনা অনুযায়ী মুসলিমদের দেওয়া হবে বসনিয়ার আয়তনের 8৪%, ক্রোয়েশিয়ানদের ২০% এবং সার্বিয়ানদের দেওয়া হবে ৩৭%। মুসলিম ও ক্রোয়েশিয়ানরা এই পরিকল্পনার সাথে একমত্য পোষণ করে, কিন্তু সার্বিয়ানরা বসনিয়ার ৭০%-এর বেশি ভূখণ্ডে কর্তৃত্ব করত বলে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। ইসলামের শক্ররা শুধু এতটুকুতেই ক্ষান্ত হয়নি; বরং তারা সার্বিয়া ও তাদেরকে এক করে দিয়েছিল । সার্বধিয়া ও ক্রোয়েশিয়া তাদের মাঝে চলমান যুদ্ধ বন্ধের ব্যাপারে এবং ক্রোয়েশিয়ার যে ভূখণ্ডে সার্বিয়ানরা বাস করে, সে ভূখণ্ডের স্বায়ত্ুশাসন প্রদানে একমত হয়। তারপর মুসলিমদের বিরুদ্ধে মৈত্রীচুক্তি করে সার্বিয়া ও ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া মুসলিমদের সাথে গাদ্দারি করে। মুসলিমরা মনে করেছিল, বসনিয়াকে রক্ষা করতে এবং সার্বিয়ার আগ্রাসন থামিয়ে দিতে বসনিয়ায় ক্রোয়েট সেনাবাহিনী পাঠানো হয়েছে। কিন্তু এই শক্তি দখলদারদের শক্তিতে রূপান্তরিত হয়ে সার্বিয়াকে মুসলিম নিধনে সাহায্য করতে শুরু করে । সারাজেভো অবরোধকারী সার্বিয়ান সৈন্যরা মুসলিমদের ওপর মর্টারশেল নিক্ষেপ করতে শুরু করে। এমনকি এক সার্বিয়ান নেতা বলে, তারা ইউরোপকে ইসলামি জাগরণের হাত থেকে রক্ষা করার জন্য মুসলিমদের ওপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ইসলামের শক্ররা এতটুকু করেও ক্ষান্ত হয়নি; বরং তারা সাবেক যুগোপ্রাভিয়ার ওপর অন্তর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত গ্রহণ করে। মূলত এই নিষেধাজ্ঞা ছিল মুসলিমদের ওপর । সার্বিয়ান ও ক্রোয়েটদের কাছে ইউরোপ ও ইহুদিদের থেকে অবাধে অন্তর আসতে থাকে। সার্বিয়াকে রাশিয়া ও আশেপাশের অর্থোডক্স খিষ্টান রাষ্ট্রগুলো সাহায্য করতে থাকে। অনুরূপ ইহুদিরাও সাহায্য করে। এদিকে ভ্যাটিকান ও ভ্যাটিকানের আড়াল থেকে ইউরোপ ক্রোয়েশিয়াকে সাহায্য করে৷ সার্বিয়া বসনিয়ায় ৭২% ভূখণ্ডে এবং ক্রোয়েশিয়া ২০% ভূখণ্ডে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার পর ১০%-এর চেয়েও কম ভূখণ্ড মুসলিমদের দখলে থাকে । এতকিছুর পরও
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।