Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ৫ম খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ২৬৮
📝 লেখা 📖 পিডিএফ

বলকান ৬ ১০৫ করে। জাতিসংঘ সার্বিয়ান ক্রোয়েশিয়ান ফ্রন্টের ১৪,০০০ সৈন্য প্রেরণ করে। সার্বিয়া ক্রাজিনা ও স্রোভেনিয়ায় সৈন্য বহাল রাখে। বাকি যুগোস্রাভিয়ান সৈন্যকে বসনিয়ায় স্থানান্তরিত করা হয়। যুগোস্রাভিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার যেকোনো প্রচেষ্টা বন্ধ করার জন্য বসনিয়ার ৬৫% ভূখণ্ডে অবস্থান নেয় সার্বিয়ান সৈন্যরা । মুসলিমরা যুগোস্রাভিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার নিরাপদ পন্থা অবলম্বন করে। বসনিয়ার প্রেসিডেন্ট আলি ইজ্জত বেগোভিচ যুগোস্রাভিয়ার সাথে থাকা কিংবা বিচ্ছিন হওয়ার সিদ্ধান্ত জানাতে গণভোটের ঘোষণা দেয় । ঠিক এই সময়ে বসনিয়ায় অবস্থানকারী যুগোস্রাভিয়ান সেনাবাহিনী নিরক্্ বিতরণ করছিল। গণভোটে যুগোস্রাভিয়া থেকে বসনিয়া বিচ্ছিনন হওয়ার মত বিজয়ী হয়। ফল প্রকাশের সাথে সাথেই সার্বিয়া মুসলিমদের সাথে যুদ্ধ বাধানোর কৌশল খাটায়। বসনিয়ার ৬৫% ভূখণ্ডে বসনিয়ার সার্বিয়ানদের স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ায় সার্বিয়া। এই ৬৫% ভূখণ্ডে যুগোস্্রাভিয়ান বাহিনী কর্তৃত্ব করছিল। অথচ সে সময়ে বসনিয়ায় সার্বিয়ানদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার ৩০%, যাদের অধিকাংশই (সবাই নয়) বসনিয়ায় এসেছিল জনসংখ্যার অনুপাত পাল্টে দেওয়ার জন্য । এতে করে বিশ্ব জানতে পারল, বসনিয়ায় সার্বিয়ান বিচ্ছিন্নতাবাদী ও বসনিয়া সরকারের মাঝে যুদ্ধ শুরু হয়েছে। প্রকৃতপক্ষে এই যুদ্ধ চলছিল বসনিয়া ও যুগোস্রাভিয়ার সার্বিয়ানদের মাঝে । প্রত্যাশিতভাবেই বসনিয়া সরকার এই সার্বিয়ান সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে । ফলে ১৪১২ হিজরিতে (১৯৯২ খিষ্টাব্দে) বসনিয়া সরকারের পক্ষপ্রহণকারী অস্ত্রহীন মুসলিম ও আধুনিক অস্ত্রে সজ্জিত সার্বিয়ানদের মাঝে যুদ্ধে শুরু হয়। সার্বিয়ানরা এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটায়, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আশ্চর্যের বিষয় হলো, সার্বিয়ান ধর্মীয় যাজকরা এই হত্যাযজ্ঞের বৈধতা দিচিছিল আর বিশ্ববাসী নীরব দর্শকের ভূমিকা পালন করছিল, কেউ কিছুই করছিল না। বসনিয়া ও ক্রোয়েশিয়ার ক্ষেত্রে জাতিসংঘের আচরণ ছিল দ্বিমুখী | ক্রোয়েশিয়ায় সার্বিয়ান আক্রমণ প্রতিহত করার জন্য জাতিসংঘ সেনাবাহিনী পাঠিয়েছিল। কিন্তু বসনিয়ার জন্য কিছুই করেনি; বরং 277777777 টিটি 2 পিচ তক শীল 0 প্রি 5 এ পাশ 0 স্। 7 টিপি 0 টপপনি 0 টিপছি 127 উপাগখ 07 উাশ্ি 80১৮৭

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।