১০০ গু ইসলামি ইতিহাস আলবেনিয়ার প্রতিবেশী দেশগুলোর আগ্রহ বাড়তে থাকে । উসমানি শাসনামলের আয়তনের তুলনায় এক-তৃতীয়াংশে কমে আসে আলবেনিয়ার আয়তন। তাই আলবেনিয়ার পতাকায় দুই মাথা বিশিষ্ট ঈগলের ছবি খচিত। একটি মাথা ডান দিকে ফেরানো, অন্যটি বাম দিকে । যা গ্রিক ও সার্বিয়া কর্তৃক দখলীকৃত আলবেনিয়ান ভূখণ্ডের প্রতি ইঙ্গিত করছে। আলবেনিয়ার অধিকাংশ জনগণ মুসলমান হওয়া সত্বেও কম্যুনিস্ট শাসন ইসলামি কর্মকাণ্ডের ওপর সংকীর্ণতা আরোপ করে । মুসলিমবিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয় আলবেনিয়াকে। ইউরোপ আলবেনিয়াকে সবচেয়ে দরিদ্র ইউরোপিয়ান দেশে পরিণত করে। ১৪০৯ হিজরিতে (১৯৮৯ খ্রিষ্টাব্দে) ওয়ারশ চুক্তি ভঙ্গ হওয়ার পর আলবেনিয়া মুসলিমদের জন্য উন্মুক্ত হয়। আলবেনিয়া ইসলামি সম্মেলন সংস্থাতে যোগ দেয়। এই সংস্থা স্বাধীন রাষ্ট্রগ্ুলোকে সদস্য করে গণতান্ত্রিকদের হাতে তুলে দেয়। ইউরোপিয়ানরা আলবেনিয়ায় স্থিতিশীলতা নষ্ট করতে শুরু করে। মূলত এই প্রচেষ্টা ছিল বিশ্বের নানা দেশে চলতে থাকা মুসলিম নিধনেরই একটি অংশ । স্বয়ং ক্রুসেডার ইউরোপ কর্তৃক নৃশংসতম অপরাধ ঘটিয়ে বসনিয়াকে বিভক্ত করার পর ইউরোপিয়ান বাহিনী বসনিয়ায় নিজেদের অবস্থান শক্তিশালী করে নেয়। ইউরোপিয়ান অর্থবিনিয়োগ সংস্থা আলবেনিয়ার প্রতি মনোযোগী হয়। এই সংস্থার মাধ্যমে আলবেনিয়ার দরিদ্র জনগণকে প্রতারণা করে । জনগণ মনে করতে থাকে, এই সায় অর্থসম্পদ বিনিয়োগ করলে তাদের দীর্ঘস্থায়ী দারিদ্র্য দূর হবে। ইউরোপিয়ান সংস্থা তাদেরকে স্বপ্ন দেখিয়েছিল, অর্থ বিনিয়োগ করলে লাভের ঢল নামবে । ইউরোপিয়ান অর্থবিনিয়োগ সংস্থা আলবেনিয়ান সঞ্চয়কারীদের টাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করে। তারপর ইউরোপিয়ান ক্রুসেড-পরিকল্পনা বাস্তবায়ন করতে তার সব টাকা খুইয়ে বসে।
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।