০ উমাইয়া খিলাফত ৬ ৯৭ প্রচুর প্রাণহানির ঘটনা ঘটে। এরপর খলিফা মুয়াবিয়া রাযি. ইয়ািদের নেতৃত্বে বিশাল সহায়তা বাহিনী প্রেরণ করেন। হজরত আবু আইয়ুব ও আবদুল্লাহ বিন আব্বাস রাষি.-সহ বিশিষ্ট অনেক সাহাবি এই অভিযানে অংশগ্রহণ করেন। সহায়ক বাহিনী পৌছলে মুসলিম বাহিনীর মনোবল বহুগুণে বৃদ্ধি পায়। তারা অবরোধ আরও কঠিন করে তুলে রোমানদের সমূহ ক্ষতিসাধধ করতে সক্ষম হয়। অবশ্য এই অভিযানে কনস্টান্টিনোপল বিজয়ের প্রচেষ্টা সফল হয়নি। হজরত আবু আইয়ুব আনসারি রাধি. এই অভিযান চলাকালেই ইন্তেকাল করেন এবং তাকে কনস্টান্টিনোপলের কাছে দাফন করা হয় 19) ৫৩ হিজরিতে দ্বিতীয়বার কনস্টান্টিনোপল বিজয়ের প্রচেষ্টা চালানো হয়। এবারের অভিযানের নেতৃত্বে ছিলেন ফুযালা বিন উবায়দ আল-আনসারি রাধি.। এ অভিযানে মুসলিম বাহিনী ৫৭ হিজরি সন পর্যন্ত একটানা প্রায় পাচ বছর কনস্টান্টিনোপল অবরোধ করে রাখ; কিন্তু একদিকে প্রচণ্ড ঝড়ে মুসলিম নৌবহর ক্ষতিগ্রস্ত হওয়া, অপরদিকে ইউরোপের বিভিন্ন এলাকা থেকে কনস্টান্টিনোপলের প্রতিরক্ষায় প্রচুর সামরিক সাহায্য পৌছে যাওয়ায় মুসলিম বাহিনী কাজিকষিত সফলতা অর্জন না করেই প্রত্যাবর্তন করতে বাধ্য হয়। ৪৮ হিজরি সনে মুসলিম নৌবাহিনী সিসিলি দ্বীপ জয় করে । ৪৯ হিজরিতে বিজিত হয় জারবা দ্বীপ। ৫০ হিজরি সনে মুসলিম নৌবহর কনস্টান্টিনোপল অভিযানে অংশগ্রহণ করে । এরপর ৫৩ হিজরি সন হতে ৫৭ হিজরি সন পর্যন্ত ব্যাপ্ত কনস্টান্টিনোপল অবরোধেও মুসলিম নৌবহর অংশ নেয়। ৫৩ হিজরি সনে জুনাদা বিন আবু উমাইয়ার নেতৃত্বে মুসলিম নৌবাহিনী রোডস দ্বীপ জয় করে। ৫৫ হিজরি সনে বিজিত হয় ক্রিট *. ৫২ হিজরী সনে হজরত আবু আইয়ুব আনসারি রাযি. ইন্তেকাল করেন। এর ৮০৫ বছর পর ৮৫৭ হিজরী সনে উসমানি খলিফা মুহাম্মাদ আল-ফাতিহের হাতে কনস্টান্টিনোপল বিজিত হয় এবং তারও পাচ বছর পর ৮৬২ হিজরী সনে (১৪৫৮ খ্রিষ্টাব্দে) হজরত আবু আইয়ুব আনসারি রাযি.-এর সমাধির পাশে একটি মসজিদ নির্মাণ করা হয়। 'জামে আবু আইয়ুব আনসারি (9 70) 9810। 15005089) নামে খ্যাত এই মসজিদটি কনস্টান্টিনোপল বিজয়ের পর সেখানে মুসলমানদের নির্মিত প্রথম মসজিদ ।
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।