Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

৯৬ ৬ ইসলামি ইতিহাস বর্তমান তুরস্ক তখন আনাতোলিয়া নামে পরিচিত ছিল। অঞ্চলটিকে এশিয়া মাইনর নামেও অভিহিত করা হয়। ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরের মাঝে অবস্থিত এশিয়া মহাদেশের এই অঞ্চলটিই ছিল তৎকালীন রোমান (বোইজান্টাইন) সাম্রাজ্যের কেন্দ্রভুমি। উমাইয়া শাসনামলে মুসলিম অভিযাত্রীদল বারবার এ অঞ্চলে অভিযান পরিচালনা করলেও তোরোস পবর্তমালা তাদের সামনে দুর্লজ্ঘ্য বাধা হয়ে দীড়াত। মার্সিন (৫০1310) নগরীর নিকটবর্তী ভূমধ্যসাগরের উপকূলীয় অঞ্চল থেকে শুরু হয়ে বিভ্ভুত তোরোস পর্বতমালা রোমান সাম্রাজ্যের প্রাকৃতিক প্রহরীরূপে কাজ করত। মুসলমানরা যদিও এ অঞ্চলে একের পর এক ধারাবাহিক অভিযান পরিচালনা করত; কিন্তু তারা এ অঞ্চলে অবস্থান না করে নিজেদের সীমান্ত এলাকায় ফিরে আসত । খলিফা মুয়াবিয়া রাযি. আনাতোলিয়া অঞ্চলে অভিযান পরিচালনার জন্য শীতকালীন ও গ্রীম্মকালীন দুটি বাহিনী প্রস্তুত করেছিলেন । এক বাহিনী অভিযান শেষে ফিরে আসতেই অপর বাহিনী বিশ্রাম শেষে শক্রভূমিতে অগ্রসর হতো। এসব অভিযানের মূল টার্গেট ছিল রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল। হাদিসে বর্ণিত বাহিনী প্রবল উদ্যমে অভিযান পরিচালনা করত। কখনো মুসলিম বাহিনী কনস্টান্টিনোপলের কাছাকাছি পৌঁছে যেত, আবার কখনো আম্মুরিয়া পর্যন্ত পৌছতে সক্ষম হতো । ৪৯ হিজরি (৬৬৯ খ্রিষ্টাব্দে) মতান্তরে ৫০ হিজরি সনে (৬৭০ খ্িষ্টাব্দে)। সর্বাধিনায়ক নিযুক্ত করেন। অবশ্য ইয়াধিদ প্রথমে মুল বাহিনীর সঙ্গে অভিযানে বের হননি। কনস্টান্টিনোপল অভিমুখে পরিচালিত এই প্রথম অভিযানে মুসলিম বাহিনী স্থুলবাহিনী ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত হয়েছিল। স্থলবাহিনীর নেতৃত্বে ছিলেন সুফিয়ান বিন আওফ আল-আযদি বাহিনী কনস্টান্টিনোপল অবরোধ করার পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।