১৩ নং ও দামেশকের শেষ উমাইয়া খলিফা মারওয়ান বিন মুহাম্মাদ বিন মারওয়ান [রবিউল আউয়াল ১২৭ হিজরি_ জুমাদাল উখরা ১৩২ হিজরি] [ডিসেম্বর ৭৪৪ খিষ্টাব্দ_ জানুয়ারি ৭৫০ খিষ্টাব্দ] খলিফা মারওয়ান বিন মুহাম্মাদের (২য় মারওয়ান) জন্মু ৭২ হিজরি সনে। ১২৭ হিজরি সনে খিলাফতের দায়িত্ব গ্রহণকালে তার বয়স ছিল পঞ্চান্ন বছর। তার পিতা মুহাম্মাদ ছিলেন চতুর্থ উমাইয়া খলিফা মারওয়ান ইবনুল হাকামের পুত্র । ইবরাহিম বিন ওয়ালিদ দামেশক ছেড়ে পালিয়ে যাওয়ার পর মারওয়ান বিন মুহাম্মাদ খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। তার খিলাফতকাল ছিল ১২৭ হিজরি হতে ১৩২ হিজরি পর্যন্ত। যুদ্ধে অতি দুন্ঠসাহসিকতার কারণে তার উপাধি ছিল “'আল-হিমার' গোধা)। তিনি তার পূর্বতন দুই খলিফা ইয়াষিদ বিন ওয়ালিদ ও ইবরাহিম বিন ওয়ালিদের বায়আত প্রত্যাখ্যান করেছিলেন। তার শাসনামলে উমাইয়া সা্বাজ্য ব্যাপক নৈরাজ্য ও অরাজকতার শিকার হয়। ১৩২ হিজরি সনের জুমাদাল উখরা মাসে (৭৫০ খিষ্টাব্দের জানুয়ারি মাসে) উত্তর ইরাকে জাব নদীর তীরে আব্বাসিদের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধে তিনি পরাজিত হলে কার্যত উমাইয়া খিলাফতের সমাপ্তি ঘটে । এরপর তিনি পালিয়ে মিশরে চলে যান। অবশেষে ১৩২ হিজরি সনের জিলহজ মাসে (৭৫০ খিষ্টাব্দের আগস্ট মাসে) তিনি আব্বাসিদের হাতে নিহত হন এবং এর মাধ্যমে কাগজে-কলমেও উমাইয়া শাসনব্যবস্থার অবসান ঘটে । এর বিস্তারিত বিবরণ সামনে আসবে, ইনশাআল্লাহ ।
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।