উমাইয়া খিলাফত € ৮৫ সুপ্রসিদ্ধ প্রবাদবাক্য হলো__আশাজ (কপালে ক্ষতচিহ্ুবিশিষ্ট) ও নাকিছ (ত্রাসকারী) ছিলেন বনু উমাইয়ার সবচেয়ে ন্যায়বান শাসক । আশাজ দ্বারা উমর ইবনে আবদুল আজিজ এবং নাকিছ দ্বারা ইয়াধিদ বিন ওয়ালিদ উদ্দেশ্য । বর্ণিত আছে যে, তিনি বলতেন, 'হে বনু উমাইয়া, তোমরা সংগীত পরিহার করো । কারণ, তা লজ্জা হ্রাস করে, প্রবৃত্তি-চাহিদা বৃদ্ধি করে এবং মানবিকতা ও মনুষ্যত্ববোধ বিলুপ্ত করে। সংগীত মদের মতো ক্ষতিকর । সংগীতে আসক্ত ব্যক্তি মাদকাসক্ত ব্যক্তির ন্যায় যা ইচ্ছা তাই করে৷ যদি একান্তই তা করতে চাও, তাহলে অন্তত নারীদেরকে তা থেকে দূরে রাখবে । কারণ, সংগীত ব্যভিচারের প্রতি প্ররোচিত করে । তৃতীয় ইয়াধিদের মৃত্যুর পর ১২৭ হিজরি সনের শুরুতে খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন তার ভাই ইবরাহিম বিন ওয়ালিদ বিন আবদুল মালিক। কিন্তু মারওয়ান বিন মুহাম্মাদ তার বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং তার অনুসারীদের নিয়ে দামেশক অবরোধ করেন। তখন ভীত খলিফা ইবরাহিম বিন ওয়ালিদ দামেশক ছেড়ে পালিয়ে যান। তার খিলাফতকাল মাত্র সত্তর দিন স্থায়ী হয়। যেহেতু তিনি পূর্ণ খিলাফতের অধিকারী হতে পারেননি এবং দামেশক বাদে অবশিষ্ট ইসলামি বিশ্ব তার বায়আত গ্রহণ করেনি, তাই এঁতিহাসিকগণ তাকে খলিফা হিসেবে গণ্য করেন না।
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।