১১ নং উমাইয়া খলিফা ওয়ালিদ বিন ইয়াধিদ বিন আবদুল মালিক [রবিউস সানি ১২৫ হিজরি__জুমাদাল উখরা ১২৬ হিজরি! [ফেকয়ারি ৭৪৩ খিষ্টাব্₹__এপ্রিল ৭৪৪ খিষ্টাব্দ] খলিফা ওয়ালিদ বিন ইয়াষিদের (২য় ওয়ালিদ) জন্ম ৯০ হিজরি সনে। খিলাফতের দায়িত্ব গ্রহণকালে তার বয়স ছিল পয়ত্রিশ বছর। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, তার পিতা ইয়াযিদ বিন আবদুল মালিক তাকে পরবর্তী দ্বিতীয় খলিফা ঘোষণা করে গিয়েছিলেন । কিন্তু হিশামের শাসনামলেই ওয়ালিদের বিভিন্ন অন্যায় আচরণ প্রকাশ পেতে থাকে। ওয়ালিদের অন্যায়-অশ্লীল কর্মকাণ্ডে খলিফা হিশাম অত্যন্ত ক্রুদ্ধ হন এবং একে কেন্দ্র করে উভয়ের সম্পর্ক শীতল হয়ে ওঠে । ওয়ালিদের আচরণে ত্যক্ত-বিরক্ত হয়ে খলিফা হিশাম তাকে ভবিষ্যৎ খিলাফত-অধিকার হতে অপসারণ করে নিজ পুত্র মাসলামাকে ভবিষ্যৎ খলিফা ঘোষণা করার মনস্থ করেন। কিন্তু জনরোষ ও সেনাবাহিনীর বিদ্রোহের আশঙ্কায় হিশাম তার এই ইচ্ছা বাস্তবায়ন করতে পারেননি । খলিফা হিশামের বিরাগের কথা জানতে পেরে ওয়ালিদ পালিয়ে বিরান মরুভূমি অঞ্চলে চলে যান । উভয়ের মধ্যে পত্রবিনিময় চলে এবং একে অপরকে কঠিন ভাষায় শাসাতে থাকেন। হিশাম পত্রযোগে ওয়ালিদকে কঠিন হুমকি প্রদান করেন। হিশামের মৃত্যুর পর ওয়ালিদ বিন ইয়াধিদ খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। খিলাফতের দায়িত্ব ওয়ালিদকে আরও বেপরোয়া করে তোলে। তার পাপাচারের মাত্রা আরও বৃদ্ধি পায়। খলিফা হওয়ার পরও তিনি থাকেন।
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।