Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

৯ নং উমাইয়া খলিফা ইয়াধিদ বিন আবদুল মালিক বিন মারওয়ান [রজব ১০১ হিজরি__ শাবান ১০৫ হিজরি] [ফেব্রুয়ারি ৭২০ খিষ্টাব্দ__জানুয়ারি ৭২৪ খিষ্টাব্দ] খিলাফতের দায়িত্ব গ্রহণকালে ইয়াধিদ বিন আবদুল মালিকের (২য় ইয়াধিদ) বয়স ছিল উনব্রিশ বছর। খিলাফতের দায়িত্ব লাভের পূর্বে ইয়াধিদ নিয়মিত উলামায়ে কেরামের সাহচর্য গ্রহণ করতেন। দায়িত্ব গ্রহণ পদাঙ্ক অনুসরণের সংকল্প করেন। কিন্তু তার চারপাশে সঙ্গী হিসেবে যারা ছিল, তারা মোটেও সৎ ছিল না। তারা খলিফাকে ভুল পথে পরিচালিত করে এবং তার সামনে অন্যায়-অনাচারকে সুদৃশ্যরূপে উপস্থাপন করে । ইয়াধিদ বিন মুহাল্লাবের বিদ্রোহ (১০১ হিজরি) ইয়াধিদ বিন মুহাল্লাব ছিলেন উমাইয়া রাজপরিবারের অন্যতম নিষ্ঠাবান ও অনুগত সেনাপতি । হাজ্জাজ বিন ইউসুফ তাকে হঠাৎ করেই খোরাসানের গভর্নরের দায়িত্ব হতে বরখান্ত করেন। অথচ তিনি হাজ্জাজের প্রতি অনুরাগী ছিলেন৷ এরপর সুলায়মান বিন আবদুল মালিকের খিলাফতকালে রহ.-এর যুগে দ্বিতীয়বার তাকে বরখাস্ত করা হয়। উমর ইবনে আবদুল আজিজ তাকে কারাবদ্ধ করে রাখেন এবং তার কাছ থেকে সরকারি হতে প্রচুর সম্পদ আত্মসাৎ করেছিলেন। ইয়াযিদ বিন আবদুল মালিকের শাসনামলে তিনি জেলখানা থেকে পালাতে সক্ষম হন এবং ইরাকে পৌছে উমাইয়া খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেন।

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।