Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

উমাইয়া খিলাফত ৬ ৭৫ তখন তা শ্রোতার হদয়গভীরে প্রবেশ করে। একবার তিনি জনৈক গভর্নরকে লিখলেন, আমি তোমাকে জাহান্নামে জাহান্নীমিদের অনন্তকাল দীর্ঘ বিনিদ্র রজনীর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। নিজেকে নিয়ে তোমার ব্যস্ততা যেন তোমাকে আল্লাহ হতে বিমুখ না করে আর এরূপ উদাসীন অবস্থা যেন তোমার অন্তিম মুহূর্ত এবং আমাদের আশাভঙ্গের কারণ না হয়। বর্ণনাকারীগণ বলেন, পত্র পাঠ করার পর সেই গভর্নর নিজেই দায়িত্বে অব্যাহতি প্রদান করে উমর ইবনে আবদুল আজিজের নিকট চলে এলেন । খলিফা তাকে জিজ্ঞেস করলেন, “কী হয়েছেঃ! “আমিরুল মুমিনিন! আপনি তো আপনার পত্র দ্বারা আমার হদয়দ্বার উন্ুক্ত করে দিয়েছেন। আল্লাহর শপথ! আমি আর কখনো কোনো দায়িত্ব গ্রহণ করব না।” গভর্নর উত্তর দিলেন। [আটা] একবার জনৈক ব্যক্তি তাকে বলল, "আল্লাহ আপনাকে ইসলামের পক্ষ থেকে উত্তম বিনিময় দান করুন” উত্তরে তিনি বললেন, “বরং আল্লাহ ইসলামকে আমার পক্ষ থেকে উত্তম বিনিময় দান করুন ।” এ্রতিহাসিকগণ উমর ইবনে আবদুল আজিজের মৃত্যুর কারণ সম্বন্ধে উল্লেখ করেছেন যে, তার জনৈক ক্রীতদাস বনু উমাইয়ার পক্ষ হতে ষড়যন্ত্র করে তার খাবার বা পানীয়তে বিষ মিশিয়ে দিয়েছিল । বনু উমাইয়ার প্রতি আত্মসাৎকৃত সম্পদ তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করে জনগণকে ফেরত প্রদান ইত্যাদি বিষয় বনু উমাইয়াকে তার প্রতি বিক্ষুব্ধ করে তুলেছিল । উমর বিন. আবদুল আজিজের বারোজন সন্তান ছিল। মৃত্যুর পূর্বে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার সন্তানরা তো দরিদ্র ও নিঃস্ব। তাদের জন্য কিছু অসিয়ত করে যাবেন না?

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।