উমাইয়া খিলাফত ৪ ৭৩ কীর্তিময় জীবনের কয়েকটি খপ্তচিত্র [এক] একদিন তিনি তার স্ত্রীর কাছে উপস্থিত হয়ে কিছু আঙুর কেনার জন্য এক দিরহাম চাইলেন । কিন্তু স্ত্রীর কাছে এক দিরহামও ছিল না। খলিফাপত্বী প্রশ্ন করলেন, 'আপনি আমিরুল মুমিনিন; আপনার কোষাগারে কিছু আঙুর কেনার অর্থও নেই? খলিফা উত্তর দিলেন, “কাল (কিয়ামতের দিন) বেড়ি ও শৃঙ্খলে আবদ্ধ সহজ ।' দুই খলিফা উমর ইবনে আবদুল আজিজের কাছে দুটি প্রদীপ ছিল। তিনি কোষাগারের তেল ব্যবহার করে জ্বালানো হতো । সেই প্রদীপটির আলোয় তিনি ব্যক্তিগত একটি বর্ণও লিখতেন না। [তিন] তিনি রাষ্ট্রীয় কর্মকর্তা-কর্মচারীদের ভাতা বৃদ্ধি করেছিলেন। তিনি বলতেন, “তাদের যদি সংসারের ব্যয় নির্বাহের পর্যাপ্ত ব্যবস্থা থাকে, তাহলে তারা নিশ্চিন্তে উম্মাহর খেদমতে আত্মনিয়োগ করতে পারবে ।' [চার] উজির রজা বিন হাইওয়া বলেন, একদিন রাতে আমি উমর ইবনে আবদুল আজিজের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ প্রদীপ নিভে গেল। আমি বললাম__ আমিরুল মুমিনিন, ভৃত্যকে ডেকে দিই; সে বাতিটি ঠিক করে দিক।' তিনি উত্তর দিলেন___না, ওকে ঘুমোতে দিন। আমি তার ওপর একসঙ্গে দুটি কাজ চাপাতে চাই না।'
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।