৭২ ঞ ইসলামি ইতিহাস স্বল্পকে ও নিরাপত্তার বিনিময়ে ভয়কে বিক্রি করেছে । তোমরা কি লক্ষ করছ না যে, তোমরা মৃতদের পরিত্যক্ত সম্পদই ভোগ করছ আর তোমাদের মৃত্যুর পর তা ভোগ করবে তোমাদের পরবতীগণ। এভাবে একসময় তা পৌছে যাবে চুড়ান্ত মালিকানা গ্রহণকারীর কাছে। তারপর দেখো, তোমরা প্রতিদিন সকাল- সন্ধ্যায় কাউকে না কাউকে আল্লাহর পথে বিদায় জানাচ্ছ। সে আর কখনো ফিরে আসবে না । কারণ, সে তো তার “আজাল' ও আয়ু পূর্ণ করে ফেলেছে। তোমরা তাকে বিছানা-বালিশ ছাড়া মাটির কোলে জমিনের এক ফাটলে অদৃশ্য করে দিচ্ছ। সে তার প্রিয়জনদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে; তার সামনে কেবল মাটি আর হিসাবের ঘাটি! সে তার আমলের সঙ্গে আবদ্ধ। পৃথিবীতে যা সে রেখে গেছে, তা তার কোনো প্রয়োজন নেই; তার প্রয়োজন কেবল তা-ই, যা সে অগ্রে প্রেরণ করেছে। সুতরাং চূড়ান্ত বিচারের পূর্বেই আল্লাহকে ভয় করো; মৃত্যুর পূর্বেই খোদাভীতি অর্জন করো । শুনে রাখো, আমি এ কথা বলছি । বক্তব্য শেষ করে খলিফা উমর ইবনে আবদুল আজিজ আপন চাদরের প্রান্ত মুখের ওপর রেখে কাদতে থাকেন, উপস্থিত শ্রোতারাও কাদতে থাকে। খলিফা উমর ইবনে আবদুল আজিজ রহ. তার অতি সংক্ষিপ্ত শাসনামলে ন্যায় প্রতিষ্ঠার যথাসাধ্য চেষ্টা করেছেন; আপন কর্মপ্রচেষ্টার মাধ্যমে জুলুম ও অন্যায়ের প্রতিরোধ করেছেন, প্রত্যেক হকদারকে তার হক ফিরিয়ে দিয়েছেন। প্রতিদিন তার পক্ষ হতে ঘোষক ঘোষণা করত, খণগ্রস্তরা কোথায়? বিবাহ ইচ্ছুকরা কোথায়? দরিদ্বরা কোথায়? এতিমরা কোথায়? খলিফা তাদের সকলের প্রয়োজন পূরণ করতেন ।
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।