উমাইয়া খিলাফত & ৭১ অবশ্যই পাচটি বিষয় অবলম্বন করে । যারা এসব বিষয় অবলম্বন করতে পারবে না, তারা যেন আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঙ তারা যেন আমাদেরকে সেসব অসহায় মানুষের প্রয়োজনের কথা অবহিত করে, যারা নিজেরা তা অবহিত করতে পারে না। ৬ তারা যেন আমাদেরকে কল্যাণকাজে সহযোগিতা করতে সর্বোচ্চ সচেষ্ট থাকে। * যেসব কল্যাণক্ষেত্রের নির্দেশনা আমাদের কাছে নেই, তারা যেন সেসব বিষয়ে আমাদের পথনির্দেশ করে । * তারা যেন আমাদের কাছে পরনিন্দা ও দোষচর্চা না করে। ৬ তারা যেন অনর্থক ও অপ্রয়োজনীয় কোনো বিষয়ে প্রবৃত্ত না হয়। তার এ ভাষণ শুনে কবি ও বক্তার দল তার কাছ থেকে সরে পড়ে আর ফকিহ ও দুনিয়াবিমুখ ব্যক্তিগণ তার দরবার-সাহচর্য গ্রহণ করে। খলিফা উমর ইবনে আবদুল আজিজ রহ. ইলম ও ফিকহ, জ্ঞান ও প্রজ্ঞা এবং নসিহত ও সদুপদেশের মাধ্যমে ইসলামি সাম্বাজ্য পরিচালনা করতে থাকেন। তিনি ছিলেন একজন আদর্শ শাসক। জনসাধারণ তার সুশাসনে প্রভাবিত হয় এবং জনপরিস্থিতির আমুল সংস্কার সাধিত হয়। জীবনের শেষ ভাষণে তিনি আল্লাহ তাআলার হামদ ও ছানা পাঠের পর বলেন হামদ ও ছানার পর, নিঃসন্দেহে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়নি আর তোমাদেরকে এমনিই ছেড়ে দেওয়াও হবে না। তোমাদের জন্য রয়েছে এক প্রত্যাবর্তনস্থল, যেখানে আল্লাহ তাআলা তোমাদের মাঝে বিচার ও ফয়সালা করার জন্য অবতরণ করবেন। সুতরাং যে আল্লাহর রহমত হতে বেরিয়ে গেছে এবং বঞ্চিত হয়েছে সেই জান্নাত থেকে, যার ব্যাপ্তি আসমান-জমিনের ন্যায়, নিঃসন্দেহে সে ব্যর্থ ও বিফল হয়েছে। তোমরা কি জানো না যে, ওই ব্যক্তি ছাড়া কেউ আগামী দিন নিরাপদ নয়, যে শেষ দিবস সম্পর্কে সতর্ক ও ভীত হয়েছে এবং অবিনশ্বরের বিনিময়ে ১4. 2 ৮ ক্স) দি লৈ) পি এত উপ তে উপ ও পি ও উস 55 উদ তা পচ 5 07 টাচ ও টি ও ঈক্কাচ। চে চি টা তি টং ড়
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।