Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

উমাইয়া খিলাফত * ৬৯ হাসছ?!' উমর বললেন, হ্যা, এখন আমরা পৃথিবীতে আছি; আর এটি বিচারের কাঠগড়ায়, তখন তার ক্রোধ ও শাস্তির বহিঃপ্রকাশ কেমন হবে? ইমাম মালিক রহ. বর্ণনা করেন একদিন সুলায়মান ও উমর ইবনে আবদুল আজিজ কোনো বিষয়ে কথা বলছিলেন। একপর্যায়ে সুলায়মান বলে বসলেন, “তুমি মিথ্যা বলেছ।' উমর বললেন, 'আপনি বলছেন, আমি মিথ্যা বলেছি?! আল্লাহর শপথ! যেদিন আমি প্রথম জেনেছি যে, মিথ্যা বললে মিথ্যাবাদীর ক্ষতি হয়, সেদিন থেকে আমি কোনো মিথ্যা বলিনি ।' এরপর ক্রুদ্ধ উমর সুলাইমানের সঙ্গ ত্যাগ করে মিশরে চলে যাওয়ার সংকল্প করলেন । কিন্তু সুলায়মান তাকে সে সুযোগ দিলেন না। তিনি তার কাছে লোক পাঠিয়ে তার সঙ্গে সন্ধি করে নিলেন এবং তাকে বললেন, “যখনই আমি কোনো গুরুতৃপূর্ণ বিষয়ের সম্মুখীন হয়েছি, (পরামর্শ করার জন্য) আমার মনে তোমার কথা উদিত হয়েছে ।, উমর ইবনে আবদুল আজিজের খলিফা হওয়া ছিল একটি ভবিষ্যদ্বাণী বাস্তবায়ন। বর্ণিত আছে, আবদুল্লাহ বিন উমর রাযি. বলেন, “কী আশ্চর্য! মানুষ মনে করে যে, দুনিয়া ততদিন ধ্বংস হবে না, যতদিন না উমর- বংশের এক ব্যক্তি শাসনক্ষমতা লাভ করবে । সে উমরের ন্যায় শাসনকার্য মানুষ মনে করত যে, বিলাল বিন আবদুল্লাহ বিন উমরই হবেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তি। তার চেহারায় ক্ষতচিহন ছিল। কিন্তু তিনি সেই কাজিক্ষিত ব্যক্তি ছিলেন না; কাজিক্ত সেই ব্যক্তিটি ছিলেন উমর ইবনে আবদুল আজিজ । উমর ইবনে আবদুল আজিজের মা ছিলেন খলিফা উমর রাযি.- এর পুত্র আছিমের কন্যা । ইমাম বায়হাকি রহ. আপন সনদে উল্লেখ করেন__ উমর ইবনুল খাত্তাব রাযি. বলেছেন, 'আমার বংশধরদের মধ্যে এমন এক ব্যক্তি আসবে, যার চেহারায় ক্ষতচিহ্ থাকবে; সে শাসনদায়িত্ব লাভ করবে এবং পৃথিবীকে ন্যায়ে পূর্ণ করে দেবে ।৩১) ৬ সূত্র : প্রাগুক্ত, ৯/১৮০।

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।