৮ নং উমাইয়া খলিফা [সফর ৯৯ হিজরি- রজব ১০১ হিজরি] [সেপ্টেম্বর ৭১৭ খিষ্টাব্দ__ফেব্রুয়ারি ৭২০ খিষ্টাব্দ] খলিফা উমর বিন আবদুল আজিজ রহ.-এর জন্ম ৬১ হিজরি সনে মদিনায়। দায়িত্ব গ্রহণকালে তার বয়স ছিল আটত্রিশ বছর। তার পিতা আবদুল আজিজ ছিলেন মারওয়ান ইবনুল হাকামের পুত্র; অর্থাৎ খলিফা উমর বিন আবদুল আজিজ ছিলেন তার পূর্বতন দুই খলিফা সুলায়মান ও ওয়ালিদের চাচাতো ভাই । অপরুদিকে তার মাতা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাযি.-এর পুত্র আছিমের কন্যা । উমর ইবনে আবদুল আজিজ পূর্বতন খলিফা সুলায়মান বিন আবদুল মালিকের অত্যন্ত আস্থাভাজন ছিলেন । সুলায়মান উমরের গুণ- ও মর্যাদা সম্পর্কে অবগত ছিলেন বলেই তাকে নির্বাচিত করেছিলেন । সঙ্গে ছিলেন। আরাফায় অবস্থানকালে সুলায়মান যখন বিশাল জনসমাবেশের দিকে তাকিয়ে ছিলেন, তখন উমর তাকে বলেন, “এরা আজ আপনার প্রজা; আগামীকাল আপনি তাদের বিষয়ে জিজ্ঞাসিত হবেন ।' আরেক বর্ণনায় আছে, তিনি বলেন, 'এরা আজ আপনার প্রজা আর কিয়ামতের দিন তারা আপনার প্রতিপক্ষ হবে ।' উমরের কথা শুনে সুলায়মান কাদতে থাকেন এবং বলেন, “আল্লাহর কাছেই আমি সাহায্য প্রার্থনা করছি।, একদিন প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল । সুলায়মান তখন ভীত হয়ে পড়েন আর উমর ইবনে আবদুল আজিজ হাসছিলেন। সুলায়মান বললেন, “তুমি ++ রর বহি ৬শ্রি ৩০ ৩,
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।