উমাইয়া খিলাফত ৪ ৬৭ বিসমিল্লাহির রাহমানির রাহিম । এটি আল্লাহর বান্দা সুলায়মান বিন আবদুল মালিকের পক্ষ হতে উমর ইবনে আবদুল আজিজের উদ্দেশে লিখিত পত্র। আমি তাকে আমার অবর্তমানে খিলাফতের দায়িত্ব অর্পণ করলাম এবং তার মৃত্যুর পর পরবর্তী খলিফা হিসেবে ইয়াধিদ বিন আবদুল মালিকের নাম ঘোষণা করলাম! সকলে তাকে খলিফা হিসেবে মেনে নাও এবং তার আনুগত্য করো। সকলে আল্লাহকে ভয় করো, পরস্পরে বিবাদবিসংবাদের শিকার হয়ো না। অন্যথায় তোমাদের শক্রুরা তোমাদের ওপর হামলা করার দু্টসাহস দেখাবে। প্রধান কাব বিন হামিদ আবাসির কাছে পাঠিয়ে দেন। খলিফা তাকে নির্দেশ দেন যে, তিনি যেন উমাইয়া রাজপরিবারের সকলকে সমবেত করেন এবং করেন। কেউ বায়আত গ্রহণে অস্বীকৃতি জানালে খলিফা তাকে হত্যা করার নির্দেশ দেন। নিরাপত্রাপ্রধান খলিফার নির্দেশ কার্যকর করেন। খলিফার মৃত্যুর পর উজির রজা দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। তিনি সকলকে দাবিকের মসজিদে সমবেত হতে নির্দেশ দেন। খলিফা সুলায়মানকে দাবিকের মসজিদের পাশেই দাফন করা হয়েছিল৷ রজা বিন পরিবারের সদস্যগণ একে একে উঠে বায়আত গ্রহণ করতে থাকে । উমর ইবনে আবদুল আজিজ মসজিদের পেছন দিকে বসে ছিলেন। তিনি যখন নিশ্চিত হন যে, তাকেই পরবর্তী খলিফা নির্ধারণ করা হয়েছে, তখন তিনি বলে ওঠেন, ন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।' দায়িতৃভারে নতুন খলিফার পদযুগল যেন ভারী হয়ে গিয়েছিল। উপস্থিত লোকজন তাকে ধরে মিশ্বরে বসিয়ে দেয়। এরপর তিনি সকলের উদ্দেশে অত্যন্ত মর্মস্পর্শী এক ভাষণ প্রদান করেন। মসজিদ থেকে বের হওয়ার পর তাকে নিয়ে যাওয়ার জন্য শাহি বাহন উপস্থিত করা হলে তিনি তাতে আরোহণ করতে অস্বীকৃতি জানান এবং নিজের সাধারণ বাহনে চড়ে সকলের সঙ্গে দামেশকে প্রত্যাবর্তন করেন। খলিফা সুলায়মান বিন আবদুল মালিক ৯৯ হিজরি সনের সফর মাসে পয়তালিশ বছর বয়সে ইন্তেকাল করেন। নহি ভর রে বের রা রা রা রে জরে রা রে ভরে পে কারে রে
— পৃষ্ঠা ৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।