৬৬ ৬ ইসলামি ইতিহাস চালানো হয়। কিন্তু দীর্ঘ এক বছর অবরোধ করে রাখার পরও শেষ পর্যন্ত মুসলিম বাহিনী কনস্টান্টিনোপল জয় করতে ব্যর্থ হয়। এর বিস্তারিত বিবরণ সামনে আসবে । সুলায়মান কর্তৃক উমর ইবনে আবদুল আজিজকে পরবর্তী খলিফা নির্বাচন বিন হাইওয়ার সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন_ অসুস্থ অবস্থায় খলিফা সুলায়মান বিন আবদুল মালিক আমার সঙ্গে পরামর্শ করলেন যে, তিনি তার অপ্রাপ্তবয়স্ক এক পুত্রকে পরবর্তী খলিফা নির্ধারণ করতে চান। আমি তাকে বললাম, “খলিফা যদি কোনো সৎ ও উপযুক্ত ব্যক্তিকে মুসলিম উম্মাহর দায়িত্ব দিয়ে যান, তাহলে তা মৃত্যুপরবর্তী জীবনে কল্যাণের কারণ হবে? এরপর তিনি তার পুত্র দাউদকে খলিফা নির্ধারণ করা যায় কি না, এ বিষয়ে আমার পরামর্শ চাইলেন । আমি বললাম, “সে তো এখন আপনার কাছ থেকে অনেক দুরে কনস্টান্টিনোপলে যৃদ্ধের ময়দানে আছে। এ তথ্যও তো জানা নেই যে, সে বেচে আছে, নাকি শহিদ হয়ে গেছে। খলিফা আমাকে জিজ্ঞেস করলেন, “তাহলে আপনি কাকে ভালো মনে করেন? আমি উত্তর দিলাম, “আমিরুল মুমিনিন! আপনিই ভেবে দেখুন ।' এরপর তিনি বললেন, “উমর ইবনে আবদুল আজিজের বিষয়ে আপনার কী মত?' আমি বললাম, “আল্লাহর শপথ! আমি তাকে ভালো জান তিনি গুণী মুসলমান; সততা ও সতকর্মশীলদের ভালোবাসেন । কিন্তু আমার আশঙ্কা হয় যে, তাকে মনোনীত করা হলে আপনার ভাইয়েরা তা মেনে নেবে না।' খলিফা বললেন, “আল্লাহর শপথ! তাকেই নির্বাচন করা হবে ৷ উজির রজা এরপর খলিফাকে পরামর্শ দেন__তিনি যেন উমর ইবনে নামও ঘোষণা করেন। তখন মারওয়ান-পরিবার উমরের মনোনয়নে (আপত্তি না করে) সন্তুষ্ট থাকবে। উজিরের সঙ্গে পরামর্শ শেষে খলিফা সুলায়মান নিম্নোক্ত পত্র লিপিবদ্ধ করার নির্দেশ দেন-_ মী এ পপীশি খল শী তি ভি উতর তত আশি ৩ শি 0 শি এত লি ০ লব ২৯৮ -28১2 ৫ ০ ২ আছ টা
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।