Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

উমাইয়া খিলাফত ও ৬৫ হিজরির জিলহজ মাসে বিরোধীরা সফল হয় এবং কুতায়বাকে তার এগারো ভাই ও ভ্রাতুস্ুত্রসহ হত্যা করে। ইবনে কাছির রহ. বলেন__ কুতায়বা বিন মুসলিম ছিলেন সে যুগের শ্রেষ্ঠতম ও নেতৃস্থানীয় এক গভর্নর। তিনি ছিলেন একজন মহান ও খ্যাতিমান সেনাপতি, সমরকুশলী যোদ্ধা এবং প্রশংসনীয় চিন্তা ও দূরদর্শিতার অধিকারী। গুরুতৃপূর্ণ বিভিন্ন যুদ্ধে ও ইসলামি বিজয়াভিযানে তিনি অসামান্য অবদান রেখেছেন। তার হাতে অগণিত মানুষ হিদায়াত লাভ করেছে এবং ইসলাম গ্রহণ করে দ্বীনের আনুগত্য করেছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার কীর্তি ও কর্মপ্রচেষ্টার মূল্যায়ন করবেন, তার সংগ্রাম ও কর্মসাধনা বিফল করবেন না। কিন্তু পরিশেষে তিনি এমন এক স্থলনের শিকার হন, যা তার পতন ও মৃত্যুর কারণ হয়ে দীড়ায়। তিনি খলিফার আনুগত্য বর্জন করেন আর মৃত্যু তাকে দ্রুত পাকড়াও করে নেয়। উম্মাহর এঁক্য ও সংঘবদ্ধতা হতে বিচ্ছিন্ন হয়ে তিনি জাহিলিয়াতের মৃত্যুর শিকার হন। কিন্তু তার অতীত আমল নিশ্চয়ই তার ক্রটি-বিচ্যুতি মোচন করবে এবং পুণ্যসমূহ বহুগুণে সমৃদ্ধ করবে। আল্লাহ পাক তার যাবতীয় ক্রুটি উপেক্ষা করুন এবং তাকে ক্ষমা করে দিন 16৩০) খলিফা সুলায়মান হাজ্জাজের গভর্নর ও সেনাপতিদেরকেও বরখাস্ত করেন। সুলায়মানের লোকজন এসব গভর্নর ও সেনাপতিদের ওপর অমানবিক নির্যাতন চালায়। নির্যাতনের শিকার সেনানায়ক ও গভর্নরদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন- ভারতবর্ষে বিজয়াভিযানের মহান সেনাপতি মুহাম্মাদ বিন কাসিম, সুলায়মানের বিরুদ্ধে বিদ্রোহকারী ও পরে সেনাপতি মুসা বিন নুসায়র এবং হত্যার শিকার মুসাপুত্র আবদুল আজিজ বিন মুসা বিন নুসায়র। শেষোক্ত দুজন ছিলেন মাগরিব, উত্তর আফ্রিকা ও আন্দালুসে পরিচালিত ইসলামি বিজয়াভিযানের দুই মহান সেনাপতি । ৩০. প্রাপ্তক্ত, ৯/১৫৪-১৫৫। উরি ও ঈল্র। তি ঈপহ 05 পদ ৮5০55

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।