Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

৭ নং উমাইয়া খলিফা সুলায়মান বিন আবদুল মালিক বিন মারওয়ান [জুমাদাল উখরা ৯৬ হিজরি__সফর ৯৯ হিজরি] [ফেকুয়ারি ৭১৫ খিষ্টাব্দ__সেপ্টেম্বর ৭১৭ খিষ্টাব্দ] ভাই ওয়ালিদের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন সুলায়মান বিন আবদুল মালিক। জনগণ নির্বিশেষে তার নামে বায়আত গ্রহণ করে । তবে বিশিষ্ট সেনাপতি কুতায়বা বিন মুসলিম তার ব্যাপারে শঙ্কিত হন€২) এবং বায়আত গ্রহণ না করার সংকল্প করেন। তখন সুলায়মান তাকে বরখাস্ত করেন। সংবাদ পেয়ে কুতায়বা সুলায়মানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং তাকে অপসারণের উদ্দেশ্যে সৈন্যসমাবেশের চেষ্টা চালান। তিনি বক্তৃতার করলেও তারা তার আব্বানে সাড়া দিতে অস্বীকৃতি জানায়। তখন তিনি গোত্র ও গোষ্ঠীর নিন্দা ও সমালোচনা শুরু করেন। এতে ইরাকিরা ক্রুদ্ধ হয়ে তার বিরোধিতায় তৎপর হয় এবং তাকে হত্যার চেষ্টা চালায়। ৯৬ ২. পূর্বতন খলিফা ওয়ালিদ তার ভাই সুলায়মানকে খিলাফত অধিকার হতে বঞ্চিত করে নিজ পুত্র আবদুল আজিজকে পরবর্তী খলিফা ঘোষণা করতে চেয়েছিলেন। তখন হাজ্জাজ, কুতায়বা প্রমুখ গভর্নরগণও ওয়ালিদকে সমর্থন করেছিলেন। কিন্তু ওয়ালিদ উক্ত সিদ্ধান্ত বাস্তবায়ন করার পূর্বেই ইন্তেকাল করেন এবং সুলায়মানই খলিফা পদে অধিষ্ঠিত হন। তখন কুতায়বা আশঙ্কা করেন যে, সুলায়মান নিশ্চয়ই এর প্রতিশোধ গ্রহণ করবেন। দ্রষ্টব্য : প্রার্ুক্ত, ৯/১৫৩।

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।