৫৮ & ইসলামি ইতিহাস অপরদিকে এসব অনারবি ভাষা সরকারি ভাষার মর্যাদায় ইসলামি রাষ্ট্রে প্রচলিত ও ব্যবহৃত হচ্ছিল । দাপ্তরিক কাজের প্রয়োজনে সাধারণ জনগণও এ ভাষাগ্তলো শিক্ষা ও এসবে ব্যুৎপত্তি অর্জনে মনোনিবেশ করত । সবদিক বিবেচনায় খলিফা আবদুল মালিক সকল দপ্তরকে আরবিকরণের নির্দেশ প্রদান করেন । উদাহরণস্বরূপ দামেশকের দিওয়ানে খারাজের প্রধান ছিলেন রোমান নাগরিক সারজুন বিন মানসুর রুমি। তিনি মুয়াবিয়া রাযি,-এর আমল থেকেই একটানা এই দায়িত্ব পালন করছিলেন। আবদুল মালিক এবার সুলায়মান বিন সাদ আল-খুশানি (আবু ছাবিত) নামক জনৈক আরব ব্যক্তিকে সমস্ত নথিপত্র রোমান ভাষা হতে আরবিতে রূপান্তরিত করার নির্দেশ দেন। এটি ৮১ হিজরি সনের (৭০০ খ্রিষ্টাব্দের) ঘটনা । এরপর সারজুনকে তার দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হয়। ইয়াধিদের আমল থেকে তিনি এ দায়িত্ব পালন করছিলেন। (পূর্বে বর্ণিত) আশআছের বিদ্রোহের সময় তিনি নিহত হন। তখন খলিফা আবদুল মালিক তার পরিবর্তে সালিহ বিন আবদুর রহমানকে এ দায়িত্বে নিযুক্ত করেন এবং তাকে ইরাকি দপ্তরের সকল নথিপত্র ফার্সি থেকে আরবিতে রূপান্তরিত করার নির্দেশ দেন। আরবিতে রূপান্তর করা হয়। এর মাধ্যমে ইসলামি সাম্বাজ্যের অন্তর্ভুক্ত সকল অঞ্চল ও সম্প্রদায়ের আরবিকরণের পথ সুগম হয়। ইসলামি বিশ্বে আরবি ভাষার প্রচার-প্রসারে খলিফা আবদুল মালিকের গৃহীত এই পদক্ষেপের অনস্বীকার্য ভূমিকা আছে।
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।