Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

৫৪ ৬ ইসলামি ইতিহাস যুদ্ধ অনিবার্ষ হয়ে ওঠায় খলিফার নির্দেশনা মোতাবেক খলিফার প্রেরিত শামের বাহিনী হাজ্জাজ-বাহিনীর সঙ্গে মিলিত হয়। এরপর পুনরায় যুদ্ধ শুরু হয়ে যায়। দিনের পর দিন যুদ্ধ চলতে থাকে; যুদ্ধের মাঝেই সে বছর শেষ হয়। প্রতিদিন বা একদিন পরপরই উভয় বাহিনী যুদ্ধে জড়িয়ে পড়ত । অধিকাংশ দিনই যুদ্ধ-পরিস্থিতি শামের বাহিনীর প্রতিকূলে থাকত । এরইমাঝে হাজ্জাজ একদিন প্রতিপক্ষের কারিদের (আলিমদের) অংশের ওপর হামলা চালানোর নির্দেশ দেন। কারণ, পুরো বাহিনী তাদেরই অনুসরণ করত এবং তারাই সকলকে যুদ্ধে দৃঢ়পদ রাখতেন । ্‌ এ হামলা সফল হলে বহু সংখ্যক আলিম নিহত হয়। ইবনুল আশআছের বাহিনী পরাজিত হয়ে বিভিন্ন দিকে পালিয়ে চলে যায়, অনেকেই বন্দি হয় হাজ্জাজের বাহিনীর হাতে । ইবনুল আশআছ নিজে তুর্কি শীসক রডবিলের রাজ্যে আশ্রয় নেন। এ সময় হাজ্জাজ রডবিলের কাছে বার্তা পাঠিয়ে হুমকি দেন যে, তিনি রডবিলের বিরুদ্ধে যুদ্ধ করতে এমন বিশাল এক বাহিনী প্রেরণ করবেন, যার মোকাবিলা করার মতো শক্তি তার নেই। ভীত কর্তিত মস্তক হাজ্জীজের কাছে প্রেরণ করে। যুদ্ধবন্দিদেরকে হাজ্জাজের কাছে উপস্থিত করা হলে হাজ্জাজ তাদের অল্প কয়েকজনকে ক্ষমা করে দিয়ে অধিকাংশকে হত্যা করেন। বিশিষ্ট এ ঘটনাপ্রবাহ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শায়খ খিষরি বেক লিখেছেন_ এভাবেই উম্মাহর জীবনে অতিবাহিত হয় প্রায় বিশটি বছর। এ সময় ইসলামি রাষ্ট্রের অধিকাংশ অঞ্চল ফিতনা ও অস্থিরতায় আক্রান্ত ছিল এবং পারস্পরিক ছন্দ ও হত্যাযজ্ঞে মেতে ছিল। অব্যাহত ফিতনা এ সময় মুসলিম উম্মাহকে বিজয়াভিযান বিস্তৃত করার এবং শক্রভূমি সংকুচিত করার সুযোগ দেয়নি । কারণ,

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।