Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

উমাইয়া খিলাফত ৬ ৫৩ সহায়তায় শাম থেকেও প্রচুর সৈন্য এসেছিল। ইবনুল আশআছ দিরুল জামাজিমের কাছে বের হয়ে আসলে উভয় বাহিনীর মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। যুদ্ধ দীর্ঘদিন দায়ী হওয়ায় খলিফা আবদুল মালিক বিন মারওয়ান তার উপদেষ্টাদের সঙ্গে পরামর্শে বসেন। তারা তাকে পরামর্শ দেয় যে, হাজ্জীজকে অপসারণ করলে যদি করা ও রক্তপাতের চেয়ে হাজ্জাজকে অপসারণ করাই শ্রেয়তর হবে। তখন আবদুল মালিক তার ভাই মুহাম্মাদ বিন মারওয়ান ও পুত্র আবদুল্লাহ বিন আবদুল মালিককে ডেকে আনেন এবং তাদের সঙ্গে বিরাট এক বাহিনীকে ইরাক অভিমুখে প্রেরণ করেন। করেন। চিঠিতে তিনি লেখেন, যদি তোমাদের গভর্নরের পদ হতে হাজ্জাজকে অপসারণ করলে তোমরা আমার প্রতি সন্তুষ্ট হও, পরিমাণ অনুদান প্রেরণ করছি। ইবনুল আশআছ নিজের পছন্দমতো যেকোনো নগরীর দায়িত্ব গ্রহণ করতে পারে । যতদিন আমি ও সে জীবিত থাকবে, ততদিন সে সেখানকার গভর্নর থাকবে। আর ইরাকের দায়িত্ব থাকবে মুহাম্মাদ বিন মারওয়ানের কাছে। খলিফা তার পত্রে আরও উল্লেখ করেছিলেন যে, ইরাকবাসী যদি তার আব্বানে সাড়া না দেয়, তাহলে হাজ্জাজ আপন দায়িত্বে বহাল থাকবে এবং যুদ্ধের নেতৃত্বও তার কাছে থাকবে। মুহাম্মাদ বিন মারওয়ান ও আবদুল্লাহ বিন আবদুল মালিক হাজ্জাজের আনুগত্য করবে। যুদ্ধ বা অন্য কোনো বিষয়ে তারা দুজন হাজ্জাজের সিদ্ধান্তের বাইরে যাবে না। ইবনুল আশআছের কাছে সংবাদ পৌছার পর তিনি তার সেনাপতিদের সমবেত করেন এবং তাদেরকে উক্ত প্রস্তাব মেনে নিতে উদ্ুদ্ধ করেন। কিন্তু তারা চিৎকার করে বলে ওঠে, “আল্লাহর শপথ! আমরা এ প্রস্তাব গ্রহণ করব না। আমরা সংখ্যায় অধিক; আর তারা আমাদের বশীভূত হয়ে পড়েছে। আল্লাহর শপথ! আমরা কিছুতেই এ প্রস্তাবে সাড়া দেবো না।'

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।