৫২ & ইসলামি ইতিহাস ৩. খারিজিদের বিদ্রোহ সবচেয়ে গুরুত্ৃপূর্ণ ভূমিকা রেখেছিলেন মুহাল্লাব বিন আবু ছুফরা। ৭৭ হিজরি সনে আবুয যাহ্হাক শাবিব বিন ইয়াষিদ বিন নুআয়ম বিন কায়স শায়বানি খারিজি বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। আবুয যাহ্হাক ছিলেন সমকালীন শ্রেষ্ঠ বীরদের একজন । খারিজিরা তার হাতে খিলাফতের বায়আত গ্রহণ করে। তিনি বনু উমাইয়ার খলিফাকে ভীত-সন্ত্স্ত করে তোলেন। আবুষ যাহ্হাক একের পর এক যুদ্ধে বনু উমাইয়া বাহিনীকে পরাজিত করতে থাকেন। তার বাহিনীর সৈন্যসংখ্যা এক হাজারের বেশি ছিল না। বিপরীতে সুসংগঠিত উমাইয়া-বাহিনীর সৈন্যসংখ্যা ছিল কয়েক হাজার। তিনি পানিতে ডুবে মারা যান। তার পূর্বে একই যুদ্ধে তার স্ত্রী (বীরত্ব ও যুদ্ধদক্ষতায় আরব-বিখ্যাত নারী) গাযাল আল-হারুরিয়াও মারা যান। 8. সিজিস্তানের গভর্নর আবদুর রহমান বিন মুহাম্মাদ ইবনুল আশআছের বিদ্রোহ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। উভয়ের মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়। যথা পু ক. যাবিয়ার যুদ্ধ ৮২ হিজরি সনের মুহাররম মাসে (৭০১ খিষ্টাব্দের ফেকয়ারি মাসে) বসরায় সংঘটিত হয়। ইবনুল আশআছের বাহিনীতে সাইদ বিন জুবায়র ও শা'বি-সহ অনেক উলামায়ে কেরাম শরিক ছিলেন। - ইবনুল আশআছ এ যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে কুফায় চলে যান। কুফাবাসী তাকে সাদরে বরণ করে নেয় এবং গভর্নর হাজ্জাজ ও খলিফা আবদুল মালিক বিন মারওয়ানের অপসারণের বিষয়ে তার হাতে বায়আত গ্রহণ করে। খ. দিরুল জামাজিমের যুদ্ধ ৮২ হিজরি সনের শাবান মাসে (৭০১ খিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে) সংঘটিত হয়। হাজ্জীজ তার বাহিনী নিয়ে দিরে কুররায় অবস্থানরত ইবনুল আশআছের মোকাবিলার উদ্দেশ্যে রওনা হন। হাজ্জাজের
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।