বনু উমাইয়ার আমলে সংঘটিত উল্লেখযোগ্য বিদ্রোহসমূহ ৬৪ হিজরি সনে ইয়াফিদ বিন মুয়াবিয়ার মৃত্যুর পর থেকে নিয়ে ৮৪ হিজরি সনে আবদুল মালিক বিন মারওয়ানের শাসনামল শেষ হওয়ার কাছাকাছি সময় পর্যন্ত বনু উমাইয়ার বিরুদ্ধে অনেকগুলো বিদ্রোহ প্রচেষ্টা সংঘটিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো-_ ১. তাওয়াবিন বাহিনীর বিদ্বোহ [রবিউল আউয়াল, ৬৫ হিজরি] নভেম্বর, ৬৮৪ খিষ্টাব্দ] তাকে সহায়তা করেনি, তাদের একটি দল পরবর্তীকালে নিজেদের কৃতকর্মের কারণে অনুতপ্ত হয় এবং একটি সংঘবদ্ধ বাহিনীতে পরিণত হয়। নিজেদেরকে তারা তাওয়াবিন (তাওবাকারী) বাহিনী নামে অভিহিত করত । তাদের নেতৃত্বে ছিলেন সুলায়মান বিন ছারদ রাষি.। তিনি একজন আবিদ ও দুনিয়াবিমুখ সাহাবি ছিলেন। সিফফিনের যুদ্ধে তিনি আলি রাি.-এর পক্ষে অংশগ্রহণ করেছিলেন। তার গৃহই ছিল তাওয়াবিন- বাহিনীর মূলকেন্দ্র। ৬৫ হিজরিতে (আইনে ওয়ারদার যুদ্ধে) তাকে ও ২. মুখতার বিন আবু উবায়দ ছাকাফির বিদ্রোহ তাকে “মহা ফিতনার পুরোধা বলে নামকরণ করা হয়। ৬৬ হিজরি সনের রবিউল আউয়াল মাসে (৬৮৫ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে) মুখতার কুফায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তার দাবি ছিল, আলি বিন আবু তালিবের এক পুত্র মুহাম্মাদ ইবনুল হানাফিয়া তাকে হুসাইনহত্যার প্রতিশোধ নিতে প্রেরণ করেছেন। বাস্তবে মুহাম্মাদ এ বিষয়ে কিছুই জানতেন না এবং এ বিষয়ে তার সমর্থনও ছিল না। মুখতার একের পর এক কয়েকটি অভিযানে বিজয়লাভে সমর্থ হন। কিন্তু ৬৭ হিজরিতে তিনি নিহত হন এবং মুসআব বিন যুবায়রের হাতে তার আন্দোলনের সমাপ্তি ঘটে
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।