Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

৫০ ৬ ইসলামি ইতিহাস পাচ্ছি__তুমি আমার ছেলের দুনিয়া শেষ করেছ আর সে তোমার আখিরাত শেষ করেছে ।' আবদুল মালিক বিন মারওয়ান আসমা রাঘি.-এর সঙ্গে হাজ্জাজের অসদাচরণের কথা জানার পর পত্র পাঠিয়ে তাকে ভতসনা করেন এবং লেখেন, কোথায় তুমি আর কোথায় মহান বুজুর্গ ব্যক্তির কন্যা? তিনি হাজ্জাজকে আসমা রাযি.-এর সঙ্গে সদাচরণের নির্দেশ দেন। এরপর হাজ্জাজ আসমা রাযি.-এর কাছে উপস্থিত হয়ে বলেন, “আম্মা, আমিরুল মুমিনিন আমাকে আপনার প্রতি খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন। আপনার কোনো প্রয়োজন থাকলে আমাকে বলুন।' আসমা রাষি. উত্তর দেন, “আমি তোমার মা নই; আমি কেবল পাহাড়ি পথে শুলে চড়ানো ওই ছেলেটির মা। আর আমার কোনো প্রয়োজন নেই ।' আবদুল্লাহ বিন যুবায়র রাষি. ৭৩ হিজরি সনের ১৭ জুমাদাল উখরা (৬৯২ খিষ্টাব্দের ৩ নভেম্বর) ইন্তেকাল করেন। তার ইন্তেকালের মধ্য দিয়ে আবদুল মালিক বিন মারওয়ানের ক্ষমতা সুসংহত হয় এবং পুরো ইসলামি সাম্রাজ্যে তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।