Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

৪৮ ৬ ইসলামি ইতিহাস তারা আমাকে তা দিতে প্রস্তুত আছে। এখন বলুন, এ বিষয়ে আপনার কী মত? কর্তব্য ও করণীয় তো তুমি ভালো করেই জানো। তোমার যদি বিশ্বাস থাকে যে, তুমি হক ও ন্যায়ের পথে আছ এবং মানুষকে সত্যের পথে আহ্বান করছ, তাহলে এ পথেই অটল-অবিচল থাকো । এ ন্যায়ের পথেই তোমার সঙ্গীরা শহিদ হয়েছে। সুতরাং বনু উমাইয়ার দাসদেরকে তোমাকে কাবু করার এবং তোমাকে নিয়ে খেলা করার সুযোগ দিয়ো না। আর যদি তুমি পার্থিব সম্পদ কামনা করে থাকো, তাহলে তো তুমি অতি নিকৃষ্ট এক দাস! তুমি নিজেকে ধ্বংস করেছ, ধ্বংস করেছ তোমার নিহত সঙ্গীদেরকে । আর যদি তুমি বলো যে, আমি তো হকের পথেই ছিলাম; কিন্তু আমার সঙ্গীগণ হীনবল হয়ে পড়ায় আমার সংকল্প দুর্বল হয়ে পড়েছে; তাহলে শোনো, এটি স্বাধীনচেতা বীরের ধর্ম নয়, ধার্মিক ব্যক্তির নীতি নয়। বলো, পৃথিবীতে কি তুমি চিরদিন বেঁচে থাকবে? তাহলে শাহাদাতের মৃত্যুই কি শ্রেয় নয়? “আমার আশঙ্কা হয় যে, শামের সৈন্যরা আমাকে হত্যা করার পর লাশ বিকৃত করে ফেলবে ॥ কষ্ট হয় না।” আসমা রাযি. উত্তর দেন। এরপর ইবনে যুবায়র মায়ের কপালে চুমু খেয়ে বলেন, “আল্লাহর শপথ! এটিই আমার সিদ্ধান্ত। আজকের দিন পর্যন্ত আমি সবসময় সত্যের পথেই আহ্বান করেছি, কখনো দুনিয়ার প্রতি ঝুঁকিনি এবং পার্থিব জীবনকে ভালোবাসিনি। আমার জীবদ্দশায় আল্লাহর দ্বীনের মর্ষাদা লঙ্ঘিত হচ্ছে, আমি কীকরে তা মেনে নিতে পারি?! একমাত্র এই ধর্মীয় ক্রোধের কারণেই আমি বিদ্রোহ করেছি। কিন্ত আমি আপনার মতামত জানতে চাচ্ছিলাম । আপনার কথা শুনে আমার উপলব্ধি আরও সুদৃঢ় হয়েছে। আম্মাজান, দেখুন, আজই আমি শহিদ হতে যাচ্ছি। এতে আপনার কষ্ট যেন বৃদ্ধি না পায়। আপনি আল্লাহ পাকের ফয়সালা মেনে নিন ।' আসমা রাধি. ছেলেকে বিদায় জানানোর পূর্বে দোয়া করেন- হে আল্লাহ, দীর্ঘ রজনীর সুদীর্ঘ সময় আপনার ইবাদতে দণ্ডায়মান থাকার প্রতি আপনি

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।