ইয়াধিদ বিন মুয়াবিয়া বিন আবু সুফিয়ান [রজব ৬০ হিজরি_ রবিউল আউয়াল ৬৪ হিজরি] [এপ্রিল ৬৮০ খিষ্টাব্দ__নভেম্বর ৬৮৩ খিষ্টাব্দ] ইয়াধিদের (১ম ইয়াধিদ) জন্ম ২৬ হিজরি সনে। খিলাফতের দায়িত্ব গ্রহণকালে তার বয়স ছিল ৩৪ বছর। খিলাফতের দায়িত্ব গ্রহণ করার পরই ইয়াষিদ হিজাষের গভর্নরের কাছে বার্তা প্রেরণ করে নির্দেশ দেন__ কোনোপ্রকার অবকাশ না দিয়ে প্রয়োজনে কঠোরতা অবলম্বন করে হলেও অনতিবিলম্বে যেন হুসাইন বিন আলি রাযি. ও আবদুল্লাহ বিন যুবায়রের কাছ থেকে তার বায়আতের স্বীকৃতি গ্রহণ করা হয়। ঠিক একই সময় কুফাবাসী হুসাইন রাধি.-এর কাছে এই মর্মে বার্তা প্রেরণ করে যে, কুফায় আমরা সংঘবদ্ধ একটি শক্তি। আপনি নির্ধিধায় আমাদের কাছে চলে আসুন। তখন হুসাইন রাধি. তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফার পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে কুফায় প্রেরণ করেন। মুসলিম বিন আকিল বেশ কিছুদিন কুফায় অবস্থান করেন। এরপর তিনি কুফায় ইয়াধিদের বিরুদ্ধে বিদ্বোহের প্রচেষ্টা চালান এবং হুসাইনের বায়আতের পক্ষে ডাক দেন। চার হাজার লোক তার পক্ষে সমবেত হয়। কিন্তু কিছু সময় অতিবাহিত না হতেই তারা মুসলিমের সঙ্গ ত্যাগ করে। অল্প কয়েকদিন পরই নিঃসঙ্গ মুসলিম বন্দি হন এবং কুফার গভর্নর _ উবায়দুল্রাহ বিন যিয়াদের নির্দেশে তাকে হত্যা করা হয়। মক্কা থেকে কুফার উদ্দেশে রওনা হন। উম্মাহর বৃহত্তর স্বার্থের দাবিতে সাহাবায়ে কেরামের অনেকেই তাকে মক্কা ত্যাগ না করার পরামর্শ দেন। কিন্তু হুসাইন রাযি. আপন ইজতিহাদ ও ব্যক্তি-সিদ্ধান্তে অটল থাকেন। ২4৫ কলহ 47 ২44: 4 14417347170 62 4.2 515 ক. 1.0 এ 7: 8/.২ ক
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।