Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আব্বাসি খিলাফত ঙ ৩৮৩ বি. দ্র. ১ ইরাককেন্দিক আব্বাসি খলিফাগণের মধ্যে ১৪, ১৯, ২১, ২২, ২৪ ও ৩০ নং খলিফা পদচ্যুত হয়েছিলেন, ১২ নং খলিফাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল এবং ২৩ নং খলিফা স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। বাকিরা আমৃত্যু খিলাফতের দায়িত্ব পালন করেন। মিশরকেন্রিক আব্বাসি খলিফাগণের মধ্যে 8৪ নং খলিফা তিন মেয়াদে এবং ৪৫, ৫৩ ও ৫৪ নং খলিফা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। বি. দ্র.২ আব্বাসি সাম্বাজ্যের প্রথম দারুল খিলাফাহ ও রাজধানী ছিল কুফা । প্রথম আব্বাসি খলিফা আস-সাফফাহর হাতে তার অনুসারীগণ ১৩২ হিজরি সনে কুফা নগরীতেই খিলাফতের বায়আত গ্রহণ করেছিলেন। ১৩৪ হিজরি সনে আস-সাফফাহ আব্বাসি সাম্বাজ্যের দারুল খিলাফাহ বা রাজধানী “আনবার' নগরীতে স্থানান্তর করেন। এর ১২ বছর পর ১৪৬ হিজরি সনে বাগদাদ নগরীর নির্মাণকাজ সমাপ্ত হলে দ্বিতীয় আব্বাসি খলিফা আল-মানসুর আব্বাসি সাম্বাজ্যের দারুল খিলাফাহ বাগদাদে স্থানান্তর করেন । তখন থেকে ৬৫৬ হিজরি সন পর্যন্ত সুদীর্ঘ পাচ শতাব্দী বাগদাদই ছিল আব্বাসি সাম্রাজ্যের রাজধানী । অবশ্য এ সুদীর্ঘ সময়ের মধ্যে দু-বার দারুল খিলাফাহ বাগদাদের বাইরে ছিল। প্রথমবার সপ্তম আব্বাসি খলিফা আল-মামুন তার খিলাফত আমলের প্রথম ছয় বছর মার্ভে অবস্থান করে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। ২০৪ হিজরি সনে তিনি বাগদাদে প্রত্যাবর্তন করেন এবং এরপর থেকে বাগদাদকেই সাম্বাজ্যের রাজধানী নির্বাচিত করেন। দ্বিতীয়বার অষ্টম আব্বাসি খলিফা মুতাসিম ২২১ হিজরি সনে (৮৩৬ খ্রিষ্টাব্দে) সামাররা নগরীর পত্তন করেন এবং আব্বাসি খিলাফতের রাজধানী বাগদাদ হতে সামাররায় স্থানান্তর করেন। তখন থেকে সামাররাই ছিল

— পৃষ্ঠা ৩৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।