আব্বাসি খিলাফত ৬ ৩৭৫ করেন। এর মাধ্যমে সাড়ে তিন বছরের বিরতির পর আবারও আব্বাস খিলাফতের পথচলা শুরু হয় এবং বাগদাদের পর এবার মিশরকেন্দ্িক আব্বাসি খিলাফত প্রতিষ্ঠিত হয়। ৬৬০ হিজরি সনে (১২৬২ খ্রিষ্টাব্দে) খলিফা (২য়) আল-মুসতানসির তাতারদের বিরুদ্ধে যুদ্ধে শাহাদাত বরণ আহমাদকে “হাকিম বি আমরিল্লাহ' উপাধি দিয়ে পরবর্তা খলিফা ঘোষণা করেন। এরপর থেকে হাকিম বি আমরিল্লাহর বংশধরগরাই খলিফার দায়িত্ পালন করতে থাকে। মিশরকেন্রিক এই আব্বাসি খিলাফত আড়াই শতাব্দীর অধিক সময় টিকে ছিল। ৯২৩ হিজরি সনে (১৫১৭ খিষ্টাব্দে) উসমানি সুলতান ১ম সেলিম মিশর জয় করে তৎকালীন আব্বাসি খলিফা ৩য় মুতাওয়াককিলকে বন্দি করে ইস্তাম্ুলে নিয়ে যান। মুতাওয়াককিল সেলিমের কাছে এ মর্মে অসিয়ত করেন যে, তার মৃত্যুর পর মুসলিম উম্মাহর খিলাফতের দায়িত্ব আব্বাসি রাজবংশ হতে উসমানি পরিবারের কাছে স্থানান্তরিত হবে। খলিফা মুতাওয়াককিল নিজের কাছে সংরক্ষিত খিলাফতের বিভিন্ন নিদর্শনও সুলতান সেলিমের কাছে হত্তান্তর করেন। মূলত এর মাধ্যমেই আব্বাসি খিলাফতের চুড়ান্ত পতন ঘটে এবং উসমানি খিলাফতের সূচনা হয়। ৯৫০ হিজরি সনে (১৫৪৩ খ্রিষ্টাব্দে) মুতাওয়াককিলের মৃত্যু হলে কাগজে- কলমেও আব্বাসি খিলাফতের পতন ঘটে এবং উসমানি খিলাফত প্রতিষ্ঠিত হয়। ১৩২ হিজরি সনে ৯২৩ খিষ্টাব্দে) প্রথম আব্বাসি খলিফা আস- সাফফাহর দায়িত্ব গ্রহণের মাধ্যমে যে শাসনব্যবস্থার সূচনা হয়েছিল, দীর্ঘ আট শতক পর ৯২৩ হিজরি সনে (১৫১৭ খিষ্টাব্দে) ৫৪ নং আব্বাসি খলিফা ৩য় মুতাওয়াককিলের পতনের মাধ্যমে তার সমাপ্তি ঘটে । উলেখ্য, কায়রোকেন্্িক আব্বাসি খিলাফতকালে খলিফা পদ নিছক ধময়ি সম্মানসূচক পদ হিসেবেই বিবেচিত হতো; মামলুক সুলতানগণই মূলত ক্ষমতার কলকাঠি নিয়ন্ত্রণ করতেন।
— পৃষ্ঠা ৩৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।