Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

৩৭০ ৬ ইসলামি ইতিহাস ও আদর্শ প্রচার করবে। কিন্তু আল্লাহ তাআলা তাকে সেই তাওফিক দান করেননি । বরং তার থেকে আপন নিয়ামত ছিনিয়ে নিয়েছেন এবং এই ঘটনার কয়েক মাসের মধ্যেই তাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন। এর কিছুদিন পর তার পুক্রও পিতার সঙ্গে মিলিত হয়েছে। জাহান্নামের সর্বনিম্ন স্তর সম্পর্কে আল্লাহই সর্বজ্ঞ! তাকদির-নির্ধারিত ধ্বংসযজ্ঞ যখন শেষ হয় এবং চল্লিশ দিন পূর্ণ হয়, বাগদাদ তখন বিরান। অতি অল্প সংখ্যক লোকই বেঁচে ছিল। পথেঘাটে টিলার ন্যায় লাশের স্তুপ পড়ে ছিল। এরপর বৃষ্টি হওয়ায় লাশগুলো বিকৃত হয়ে যায় এবং বাতাস লাশের দুর্গন্ধে ভারী হয়ে যায়। আবহাওয়া দূষিত হয়ে পড়ে এবং মহামারি ছড়িয়ে পড়ে । সুদূর শাম পর্যন্ত সকল এলাকার বাতাস দূষিত হয়ে পড়ে। আবহাওয়ার পরিবর্তন ও দুষিত বাতাসের কারণে বিভিন্ন অঞ্চলে অনেক মানুষ মারা যায়। অনেক স্থানে দুর্মূল্য, মহামারি ও প্রেগের কারণে গণমৃত্যুর ঘটনা ঘটে । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিভিন্ন গর্ত ও কবরস্তান থেকে লুকিয়ে থাকা মানুষেরা বের হয়ে আসে । তাদেরকে দেখে মনে হচ্ছিল, যেন মৃত মানুষ কবর থেকে বের হয়ে আসছে! একে অপরকে চিনতে পারছিল না। বাবা ছেলেকে, ভাই ভাইকে চিনছিল না। দুষিত আবহাওয়ার শিকার হয়ে তারাও মৃত্যুমুখে পতিত হয় এবং পূর্ববর্তীদের সঙ্গে মিলিত হয়। যারা এতদিন ভূপৃষ্ঠে একসঙ্গে জীবনযাপন করত; গোপন ও অতি গোপন-__সবকিছুই জানেন। আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। তার আছে সুন্দরতম নামসমূহ। বাগদাদে কর্তৃত্ব প্রতিষ্ঠাকারী তাতার সম্রাট হালাকু খান এ রাজধানীতে ফিরে যায়। আর উজির ইবনুল আলকামি; আল্লাহ তাআলা তাকে না ছাড় দিয়েছেন, না ছেড়ে দিয়েছেন। বরং মহা উড 2

— পৃষ্ঠা ৩৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।