চ. কি শশ ৩৮ উমাইয়া খিলাফত € ৩৭ ব্যক্তিও নয় এবং মহত্ত্ব ও মর্যাদায়ও সর্বশ্রেষ্ঠ নয়। আমিও তা-ই বলি। কিন্তু আল্লাহর শপথ! উম্মতে মুহাম্মাদির এঁক্য ও অবিচ্ছিন্নতা আমার কাছে বিভক্তি ও বিসংবাদের চেয়ে প্রিয় ।' বলেন _ “সে যদি কল্যাণকর হয়, তাহলে আমরা তার প্রতি সন্তুষ্ট থাকব। আর যদি মন্দ হয়, তাহলে ধৈর্যধারণ করব । আবদুল্লাহ বিন উমর রাধি.-এর পাশাপাশি আবদুর রহমান বিন আৰু বকরও ইয়াধিদের নামে বায়আত গ্রহণ করেন। বাকি থাকেন কেবল হুসাইন বিন আলি রাযি. ও আবদুল্লাহ বিন যুবায়র রাষি.। পাঠকমনে প্রশ্ন জাগতে পারে যে, এভাবে আগাম খলিফা নির্বাচন করে সঠিক কাজ করেছেনঃ এ প্রশ্নের উত্তরে আমরা দুজন প্রাজ্ঞ এতিহাসিকের পর্যালোচনা উল্লেখ করছি। ১. আধুনিক যুগের প্রখ্যাত এঁতিহাসিক শায়খ খিযরি বেক রহ.০২) বলেন __ মুসলিম সমাজের শৃঙ্খলারক্ষা এবং বিভক্তি দূর করে পুরো জাতিকে এক সুতায় গাথার জন্য ইতিহাসের সেই যুগসন্ধিক্ষণে (মুয়াবিয়া রাযি. কর্তৃক গৃহীত) এই পদ্ধতিই ছিল অবশ্যন্তাবী ও একমাত্র করণীয়। কেননা, এ সময় খিলাফতের দায়িত্বলাভে আগ্রহী ব্যক্তির সংখ্যা ছিল অনেক আর প্রত্যেকেই এর উপযুক্তও ছিল। অধিকন্তু তখন একদিকে ইসলামি সাম্বাজ্যের পরিসর চতুর্দিকে বহুগুণে বৃদ্ধি পাওয়ায় পুরো রাষ্ট্রের সকল প্রান্তের মাঝে নিরবচ্ছিন যোগাযোগ রক্ষা কঠিন হয়ে দীড়িয়েছিল, অপরদিকে এমন কোনো নির্দিষ্ট জাতি-গোষ্ঠী ছিল না, খলিফা নির্বাচনের দায়িত্ব যাদেরকে ১২. শায়খ খিযরি বেক মিশরের প্রখ্যাত আলিম, গবেষক, খতিব ও ইতিহাসবিদ । জন্ম কায়রোতে ১২৮৯ হিজরি সনে (১৮৭২ খ্িষ্টাব্দে)। বিভিন্ন বিষয়ে তার রচিত গ্রন্থের সংখ্যা দশের অধিক। তিনি ১৩৪৫ হিজরি সনের ৮ শাওয়াল (১৯২৭ খ্রিষ্টাব্দের ১১ এপ্রিল) কায়রোতেই ইন্তেকাল করেন।
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।