আব্বাসি খিলাফত ৪ ৩৬৯ বয়স ছিল ছেচলিশ বছর চার মাস। তার খিলাফতকালের পরিধি ছিল পনেরো বছর আট মাসের সামান্য বেশি। তার সঙ্গে তার বড় পুত্র আবুল আব্বাস আহমাদকে হত্যা করা হয়, যার বয়স ছিল পচিশ বছর। এরপর হত্যা করা হয় মেজো পুত্র আবুল ফজল আবদুর রহমানকে, যার বয়স ছিল তেইশ বছর । কনিষ্ঠ পুত্র মুবারক ও তিন কন্যা ফাতিমা, খাদিজা ও মরিয়মকে বন্দি করা হয়। কথিত আছে__-রাজপ্রাসাদ থেকে আরও বন্দি করা হয় প্রায় এক হাজার ক্রীতদাসীকে । আল্লাহই সর্বজ্ঞ । আবুল ফরজ ইবনুল জাওযিকে হত্যা করা হয়। তিনি ইবনুল আলকামির ঘোর বিরোধী ছিলেন। তার তিন পুত্র আবদুল্লাহ, আবদুর রহমান ও আবদুল কারিমকেও হত্যা করা হয়। রাষ্ট্রের গুরুতৃপূর্ণ পদধারী ব্যক্তিদেরকেও একের পর এক হত্যা করা হয়। যেমন : দুআইদার আস-সাগির মুজাহিদুদ্দিন আইবেক, শিহাবুদ্দিন সুলায়মান শাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বিভিন্ন আমির এবং নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ ৷ রাজপ্রাসাদ হতে রাজপরিবারের একজন একজন করে আহ্বান করা হতো । যাকে আহ্বান করা হতো, সে তার স্ত্রী-সন্তানদের নিয়ে বের হয়ে এলে জবাই করা হতো। তার কন্যা ও দাসীদের মধ্য হতে তাতাররা যাদেরকে নির্বাচন করত, তাদেরকে বন্দি করা হতো। বাগদাদের মহান শায়খ ও খলিফার রাজশিক্ষক সদরুদ্দিন আলি ইবনুন নাইয়ারকেও হত্যা করা হয়। বেছে বেছে হত্যা করা হয় খতিব, ইমাম ও কুরআনের হাফিজদেরকে। দীর্ঘ কয়েক মাস বাগদাদের মসজিদগুলো বিরান পড়ে ছিল। নামাজের জামাত বা জুমা কিছুই আদায় করা হয়নি। উজির ইবনুল আলকামি (আল্লাহ তাআলা তার অনিষ্ট করুন, তাকে অভিশপ্ত করুন) চেয়েছিল, বাগদাদের মসজিদ, মাদরাসা ও খানকাগতলো যেন বিরান হয়ে যায় আর মাজার ও রাফিজি মহল্লাগুলো যেন আবাদ থাকে । সে রাফিজিদের জন্য একটি বিশাল ও শানদার মাদরাসা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যেখান থেকে রাফিজিরা তাদের নীতি
— পৃষ্ঠা ৩৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।