Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

৩৬৬ ৬ ইসলামি ইতিহাস এরপর খলিফা খাজা নাসিরুদ্দিন তুসি ও উজির ইবনুল আলকামিসহ অন্যদের সঙ্গে বাগদাদে ফিরে আসেন। খলিফাকে অলংকার, দামি রত্ব ও অন্যান্য মূল্যবান সম্পদ উপস্থিত করেন । উক্ত রাফিজি দল ও অন্যান্য মুনাফিকরা হালাকু খানকে খলিফার সঙ্গে সন্ধি না করার পরামর্শ দেয়। উজির ইবনুল আলকামি তাকে বলে, “অর্ধেক খারাজ প্রদানের চুক্তি করা হলে তা সর্বোচ্চ এক-দুই বছর টিকবে । তারপর অবস্থা যেমন ছিল, তেমন হয়ে যাবে ।' তারা হালাকু খানকে বোঝায় যে, সন্ধি করার পরিবর্তে খলিফাকে হত্যা করাই শ্রেয়তর হবে । খলিফা যাবতীয় মূল্যবান সম্পদ নিয়ে হালাকু খানের কাছে উপস্থিত হলে তিনি খলিফাকে হত্যা করার নির্দেশ দেন। কথিত আছে, খলিফাকে হত্যা করার পরামর্শ উজির ইবনুল আলকামি ও নাসিরুদ্দিন তুসিই দিয়েছিল । হালাকু খান যখন আলমুত দুর্গ জয় করেন এবং ইসমাইলিদের হাত থেকে তা কেড়ে নেন, তখন থেকেই নাসিরুদ্দিন তুসি হালাকু খানের সঙ্গী হয়েছিল। হালাকু খান তাকে নিজের উপদেষ্টা-উজির মনোনীত করেন। হালাকু খান যখন খলিফাকে হত্যা করতে দ্বিধা ও ভয় করছিলেন, তখন নাসিরুদ্দিন তুসি হালাকু খানকে বারবার প্ররোচিত করে উত্সাহ জোগাতে থাকে । সে হালাকু খানকে বলে, “খলিফাকে অস্ত্রাঘাতে হত্যা না করে বরং বস্তায় ভরে উপর্ধুপরি পদাঘাতে হত্যা করা হোক। এর ফলে তার রক্ত মাটিতে পতিত হবে না এবং পরবর্তীকালে তার প্রতিশোধও নেওয়া হবে না! খলিফাকে কীভাবে হত্যা করা হয়েছিল, তা নিয়ে অবশ্য বিভিন্ন মতামত পাওয়া যায়। অনেকেই বস্তায় ভরে পদাঘাতের কথা বললেও কেউ কেউ শ্বাসরুদ্ধ করে হত্যা করার কথাও বলেছেন। হয়। সঠিক তথ্য সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলা অবগত । রাষ্ট্রের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ__তাদের সকলের গোনাহর বোঝা

— পৃষ্ঠা ৩৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।