Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আব্বাসি খিলাফত & ৩৬৫ পূর্ববর্তী বছর সুন্নি ও রাফিজিদের মধ্যে বিরাট সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তখন কারখসহ রাফিজিদের বিভিন্ন এলাকায় লুটপাট হয়, এমনকি উজির ইবনুল আলকামির নিকটজনদের অনেকের ঘরেও লুটপাট হয়। এতে তার ক্রোধ আরও বৃদ্ধি পায় এবং সে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে এমন ভয়ানক খড়্যন্ত্রের জাল বুনতে থাকে, যার পরিণতি এত ভয়াবহ যে, বাগদাদ নগরীর পত্তনকাল হতে আজ পর্যন্ত এরূপ ভয়াবহ ঘটনা সংঘটিত হয়নি । এ কারণেই তাতার বাহিনী বাগদাদ অবরোধ করার পর বাগদাদ হতে সবার আগে যে তাতারদের উদ্দেশে বের হয়ে আসে, সে হলো এই ইবনুল আলকামি। অনুচরদের নিয়ে তাতার শিবিরে পৌছে যায় এবং স্ম্বাট হালাকু খানের সঙ্গে মিলিত হয়। আল্লাহ তার প্রতি অভিসম্পাত করুন। এরপর সে ফিরে আসে এবং খলিফাকে হালাকু খানের সামনে উপস্থিত হয়ে সন্ধি আলোচনায় প্রতিনিধিত্ব করার পরামর্শ দেয়। সে প্রস্তাব দেয়, খলিফা যেন ইরাকের বার্ষিক খারাজের অর্ধেক খলিফার থাকবে আর অর্ধেক তাতারদেরকে প্রদান করা হবে__ এই শর্তে সন্ধি করেন। খলিফা মুসতাসিম কাজি, ফকিহ, সুফি এবং রাষ্ট্রের নেতৃঙ্থানীয় ও পদছ্থ ব্যক্তিবর্গের সাতশ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে হালাকু খানের সঙ্গে সাক্ষাতের লক্ষ্যে বের হন। প্রতিনিধিদল হালাকু খানের তাবুর কাছে পৌঁছলে প্রহরীরা খলিফাকে বাধা প্রদান করে এবং মাত্র সতেরোজনকে সঙ্গে নিয়ে ভেতরে প্রবেশের অনুমতি দেয়। খলিফা করেন। বাকিদেরকে বাহন থেকে নামিয়ে সঙ্গে থাকা আত্মরক্ষার সবকিছু কেড়ে নেওয়া হয় এবং একে একে সকলকে হত্যা করা হয়। এরপর খলিফাকে হালাকু খানের সামনে উপস্থিত করা হয়। হালাকু খান তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। কথিত বারবার জড়িয়ে আসছিল।

— পৃষ্ঠা ৩৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।