Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

৩৬৪ & ইসলামি ইতিহাস এরপর খলিফা প্রহরা ও সতর্কতা বৃদ্ধির নির্দেশ প্রদান করেন। এ বছরেরই ১২ মুহাররম হালাকু খান তার পুরো বাহিনী নিয়ে বাগদাদে উপস্থিত হয়। তার বাহিনীর সৈন্যসংখ্যা ছিল প্রায় দুই লক্ষ ৷ হালাকু খান খলিফার প্রতি প্রচণ্ড ক্রুদ্ধ ছিল। এর কারণ হলো, হালাকু খান যখন প্রথমবার হামাদান থেকে ইরাক আলকামি খলিফাকে পরামর্শ দিয়েছিল যে, তিনি যেন হালাকু খানের কাছে অতি মুল্যবান কিছু উপটৌকন প্রেরণ করেন এবং এর মাধ্যমে তোষামোদ করে হালাকু খানকে বাগদাদে আক্রমণ করা হতে নিবৃত্ত রাখেন। কিন্তু খলিফার নবীন দুআইদার (লিপিকার ও বার্তাপ্রেরক) আইবেকসহ অনেকে খলিফাকে এরূপ করতে নিষেধ করেন । তারা খলিফাকে বোঝান যে, উজির ইবনুল আলকামি মূলত এর মাধ্যমে তাতার স্ম্বাটের আস্থাভাজন হতে চাচ্ছে। তারা খলিফাকে সামান্যকিছু হাদিয়া পাঠানোর পরামর্শ দেন। খলিফা যত্সামান্য হাদিয়া পাঠালে হালাকু খান অপমানিত বোধ করেন এবং খলিফার কাছে বার্তা পাঠিয়ে আইবেক ও সুলায়মান শাহকে তার হাতে তুলে দিতে বলেন। কিন্তু খলিফা তাদেরকে পাঠাতে সম্মত হননি । যাই হোক, হালাকু খান তার খোদান্রোহী-অত্যাচারী বিশাল বাহিনী নিয়ে বাগদাদে উপস্থিত হয়। তারা না আল্লাহর প্রতি বিশ্বাস রাখত, না পরকালের প্রতি। হালাকু বাহিনী পূর্ব-পশ্চিম উভয় দিক থেকে বাগদাদ ঘেরাও করে ফেলে। বাগদাদের সেনাবাহিনীর সৈন্যসংখ্যা ছিল খুবই অল্প, একেবারেই নগণ্য । অশ্বারোহী সৈন্য দশ হাজারও ছিল না। তাদেরকে ও অন্যান্য সৈনিকদেরকে কিছুদিন পূর্বেই জায়গির হতে বঞ্চিত করা হয়েছিল। তাই তারা বাধ্য হয়ে বাজারঘাট ও বিভিন্ন মসজিদের দরজায় ভিড় করে ভিক্ষা করছিল। পেশাদার কবিরা তাদের মাঝে ঘুরে-ফিরে সা্্নামূলক এবং ইসলাম ও মুসলমানদের জন্য শোকপ্রকাশক বিভিন্ন কবিতা পাঠ করছিল। এ সবকিছু হচ্ছিল রাফিজি উজির ইবনুল আলকামির নির্দেশনায়।

— পৃষ্ঠা ৩৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।