Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

৩৫৬ & ইসলামি ইতিহাস সীমিত সংখ্যক সৈন্যের তাতার বাহিনীটি বিশাল ধ্বংসযজ্ঞ ও ক্ষতিসাধনের পাশাপাশি ব্যাপক ত্রাস সৃষ্টি করতে সক্ষম হয়। এরপর চেঙ্গিস খান তার বাহিনীকে পাঠিয়ে একের পর এক অঞ্চল জয় করতে থাকেন। অল্প সময়ের মধ্যে তিনি পরিণত হন এক সুবিশাল ও সুবিভূীত রাজ্যের অধিপতিতে, যার বিদ্তুতি ছিল পূর্বে চীন থেকে পশ্চিমে ইরাক, কাস্পিয়ান সাগর ও রাশিয়া পর্যন্ত এবং দক্ষিণে ভারতবর্ষ হতে উত্তরে উত্তর মহাসাগর পর্যন্ত। ৬১৬ হিজরি সন হতে ৬২৩ হিজরি সন_ মাত্র আট বছরে চেঙ্গিস খান এই বিশাল সাম্বাজ্যের অধিকারী হন। চেঙ্গিস খান যখন অনুভব করেন যে, তার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে, বন্টন করে দেন। এর বিস্তারিত বিবরণ সামনে আসবে। চেঙ্গিস খান ৬২৪ হিজরি সনে (১২২৭ খিষ্টাব্দে) মৃত্যুবরণ করেন। জীবনের শেষ তিন বছর তিনি চলৎশক্তিহীন ছিলেন । এ সময় তার এক চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল, অপর চোখেও তিনি সামান্য দেখতে পেতেন। এ অবস্থায়ই তার মৃত্যু হয়। নির্বিচারে অগণিত মানুষ হত্যা, সভ্যতা ও সংস্কৃতির বিনাশ সাধনসহ গর্হিত নানাবিধ কর্মকাণ্ডের কারণে চেঙ্গিস খান ইতিহাসে কুখ্যাত হয়েই থাকবেন। চেঙ্গিস খানের নেতৃত্বে তাতাররা যখন মুসলিম বিশ্বের বিভিন্ন ভূখণ্ডে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, মুসলিম বিশ্বের অভিভাবক আব্বাসি খলিফা নাসির লি দ্বীনিল্লাহ তখন ব্যস্ত জনসাধারণের ওপর জুলুম করে তাদের সম্পদ লুষ্ঠনে এবং ভোগবিলাসের মাধ্যমে প্রবৃত্তির চাহিদা পূরণে! তিনি যদিও নাসির লি স্বীনিল্লাহ' বা আল্লাহর দ্বীনের সাহায্যকারী উপাধি ধারণ করেছিলেন; কিন্ত ইসলাম ও মুসলিম বিশ্বের দুর্দশার প্রতি তার কোনো ভ্রক্ষেপই ছিল না। চেঙ্গিস খানের মৃত্যুর দু-বছর পূর্বে ৬২২ হিজরির রমজান (১২২৫ খ্রিষ্টাব্দের অক্টোবর) মাসে খলিফা নাসির লি দ্বীনিল্লাহ উনসত্তর বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ সাতচন্লিশ বছর খলিফা পদে অধিষ্ঠিত ছিলেন।

— পৃষ্ঠা ৩৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।