৩৫৪ ৬ ইসলামি ইতিহাস হামলা চালান। সেখানে প্রতিপক্ষের সামান্য কিছু যোদ্ধা উপস্থিত ছিল। আলাউদ্দিন মুহাম্মাদ সেখানকার শিশুদের হত্যা করেন এবং নারীদের বন্দি করেন। সংবাদ পেয়ে তাতাররা দ্রুত অগ্রসর হয়। তারা এসে আলাউদ্দিন মুহাম্মাদকে সেখানেই পেয়ে যায়। উভয় পক্ষের মধ্যে সংঘটিত হয় প্রচণ্ড ও রক্তক্ষয়ী এক যুদ্ধ। কেউ কাউকে এক চুল ছাড় দিতে নারাজ। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, উভয় পক্ষই সমূলে শেষ হয়ে যাবে । অবশেষে উভয় পক্ষ যখন ক্লান্ত-পরিশ্রান্ত হয়ে পড়ে এবং যুদ্ধস্পৃহা দুর্বল হয়ে পড়ে, তখন আলাউদ্দিন মুহাম্মাদ বুখারায় ফিরে আসেন এবং পুনরায় যুদধপ্রস্তুতি শুরু করেন। তিনি বুখারা ও সমরকন্দে সুদৃঢ় দুর্গ গড়ে তুলে খোয়ারিজম ও খোরাসান থেকে সৈন্য সমবেত করা শুরু করেন। চেঙ্গিস খানের মোঙ্গল বাহিনী ঝড়ের বেগে অগ্রসর হতে থাকে। চেঙ্গিস খান সির দরিয়া পাড়ি দিয়ে পথচলা অব্যাহত রেখে বুখারায় পৌঁছেন। বুখারায় তখন বিশ হাজার খোয়ারিজমি সৈন্য অবস্থান করছিল। আলাউদ্দিন মুহাম্মাদ নিজে যুদ্ধপ্রস্তুতির কারণে বুখারায় অনুপদ্থিত ছিলেন। তাতার বাহিনীর আগমন সংবাদ পেয়ে খোয়ারিজমি সৈন্যরা বুখারা নগরীকে অরক্ষিত রেখেই পালিয়ে চলে যায়। ৬১৬ হিজরি সনের ৪ জিলহজ (১২২০ খ্রিষ্টাব্দের ১০ ফেব্রুয়ারি) তাতাররা বুখারায় প্রবেশ করে৷ চেঙ্গিস খান সঙ্গে থাকা মোঙ্গল বণিকদেরকে নির্দেশ দেন যে, ইতিপূর্বে মোঙ্গল বণিক কাফেলার যেসব সম্পদ ছিনিয়ে নেওয়া হয়েছিল, তারা যেন তা বের করে নিয়ে আসে। এরপর চেঙ্গিস খান বুখারার নেতৃবৃন্দকে নগরী থেকে বের করে করে দেন। অবশিষ্ট নাগরিকদের সৈন্যদের মাঝে বন্টন করে দেওয়া হয়। সকল সম্পদ লুট করা হয়। দুদিন আগের সুবিশাল ও সুসমৃদ্ধ বুখারা নগরী পরিণত হয় বিধ্বস্ত এক ধ্বংসন্ত্ূপে, যেন গতকালও সেখানে কিছুই ছিল না! ৬১৭ হিজরি সনের মুহাররম মাসে (১২২০ খ্রিষ্টাব্দের মার্চ মাসে) একইভাবে সমরকন্দকেও ধ্বংসন্তুপে পরিণত করা হয় 1১৮ এরপর চেঙ্গিস খান তার সবচেয়ে দক্ষ ও শক্তিশালী বিশ হাজার সৈন্যকে বাছাই করেন। তিনি তাদেরকে নির্দেশ দেন, আলাউদ্দিন মুহাম্মাদ ১. বুখারা ও সমরকন্দে তাতার বাহিনীর ধ্বংসাত্মক. আথাসনের বিস্তারিত বিবরণ জানতে দ্রষ্টব্য মাকতাবাতুল হাসান থেকে প্রকাশিত ড. রাগিব সারজানির তাতারদের ইতিহাস । 22. ক 2... এ. ক 2 ঠা 7 ঠা ২ আছে এতে 20... 80. 480. এ) 4 খা ০ বু « ক ১ বিট ৫. তি,
— পৃষ্ঠা ৩৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।