আব্বাসি খিলাফত * ৩৫৩ হওয়ার চিন্তা বাদ দিয়ে তাতারদের বিরুদ্ধে যুদ্ধে ব্যস্ত থাকবেন। খলিফা চেয়েছিলেন, সেলজুকদের পতনের পর আব্বাসি খিলাফতের ওপর নতুন করে যেন কারও প্রতিপত্তি প্রতিষ্ঠিত হতে না পারে। স্বীকার করতেই হবে যে, আব্বাসি খলিফা তাতার জাতির শক্তিমন্তা ও তাতারদের মোকাবিলায় খোয়ারিজমের সুলতানের দুর্বলতার বিষয়টি মোটেও ধারণা করতে পারেননি । এই অদুরদর্শিতার ফলাফল যা হয়েছিল, তা সম্ভবত খলিফার চাওয়া ও কল্পনায় ছিল না। রাষ্ট্রে হামলা চালানোর জন্য উপযুক্ত ও যথেষ্ট কারণ বিবেচনা করেননি । সমঝোতা-চুক্তি ছিল। ৬১৫ হিজরি সনে (১২১৮ খষ্টাব্দে) একদল মোঙ্গল ব্যবসায়ী প্রচুর মালামাল নিয়ে খোয়ারিজম রাষ্ট্রের (বর্তমান কাজাখস্তানের অন্তর্গত) উতরার (ফারাব) নগরীতে গমন করে । বণিক কাফেলার সদস্যসংখ্যা ছিল প্রায় চারশ। নগরীটির খোয়ারিজমি গভর্নর এত বিপুল সম্পদ দেখে তাদের প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং সুলতান আলাউদ্দিন মুহাম্মাদের কাছে বার্তা পাঠিয়ে জানায় যে, চেঙ্গিস খানের কিছু গুপ্তচর বণিক বেশে আমাদের এলাকায় আগমন করেছে। তখন আলাউদ্দিন মুহাম্মাদ তাদেরকে হত্যা করে সঙ্গে থাকা সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। গভর্নর কালবিলম্ব না করে সুলতানের নির্দেশ বাস্তবায়ন করে 1১০) চেঙ্গিস খান এ সংবাদ জানতে পেরে প্রচণ্ড ত্রুদ্ধ হন এবং উক্ত গভর্নরকে তার হাতে তুলে দেওয়ার জন্য আলাউদ্দিন মুহাম্মাদের কাছে দাবি জানান। খোয়ারিজমের সুলতান আলাউদ্দিন মুহাম্মাদ চেঙ্গিস খানের দাবি মেনে নেওয়ার পরিবর্তে তার বার্তাবাহককে হত্যা করেন। ভ্রুদ্ধ চেঙ্গিস খান এবার আলাউদ্দিন মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে অগ্রসর হন। চেঙ্গিস খানের আগমন-সংবাদ জানতে পেরে আলাউদ্দিন মুহাম্মাদই প্রথম আক্রমণের সূচনা করেন। তিনি মোঙ্গল রাষ্ট্রের সীমান্তবর্তী একটি অঞ্চলে ১৫. ঠিক কী কারণে খোয়ারিজমি সুলতানের গভর্নর মোঙ্গল বণিকদের হত্যা করেছিল, তা নিয়ে এতিহাসিকগণের মাঝে মতবিরোধ রয়েছে । বিস্তারিত 'জানতে দেখুন মাকতাবাতুল হাসান থেকে প্রকাশিত ড. রাগিব সারজানির তাতারদের ইতিহাস, পৃষ্ঠা : ৪০-৪১। ৬ টি ১ ইহ প্র চ এ ৮ ০০৮০৯ লু হে হি হা ৯ রা" ৮৬ নে ।- ৯ ৬, প ৬ ৫ 5১২ এ ডি ০০৬
— পৃষ্ঠা ৩৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।