Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

তাতার জাতি ও মুসলিম উম্মাহ তাতার একটি যাযাবর সম্প্রদায় । চীন ও মঙ্গোলিয়ার বিশাল অঞ্চলজুড়ে বিস্তৃত এশিয়ার সর্ববৃহৎ মরুভূমি গোবি মরুতূমির বিস্তীর্ণ এলাকাজুড়ে ছিল তাতারদের বসবাস । গোত্রনির্ভর জীবনব্যবস্থায় অভ্যন্ত তাতাররা মূলত হানাহানি ও প্রতারণার স্বভাবের কারণে তাতারদের কুখ্যাতি ছিল। অবশ্য তারা গোত্রপ্রধানের পূর্ণ আনুগত্য করত। ধর্মপরিচয়ে তাতাররা প্রাচীন ধর্ম শামানি (31791081917)-এর অনুসারী ছিল। তারা তারকারাজির পূজা করত এবং সূর্যোদয়ের সময় সূর্ধকে প্রণাম করত । কুকুরসহ সব ধরনের প্রাণীর মাংস তারা ভক্ষণ করত। এ ছাড়াও তারা বিভিন্ন হিংস্র প্রাণীর সামনে নজরানা পেশ করত এবং পূর্বপুরুষদের অদৃশ্য আত্মাকে সম্মান জানাত। তাতার সমাজে ্বেচ্ছাচার ও নৈরাজ্যবাদের বিস্তার ছিল। তাতার ও মোঙ্গল : ভিন্ন নাকি অভি?! গোত্রেরই শাখা । তবে ইতিহাসের পরিক্রমায় কোনো কালে পুরো তাতার জাতিগোষ্ঠীর ওপর মোঙ্গল পরিবার প্রতিপত্তি বিস্তার করায় তাতারদের সকল শাখাগোত্রকে মোঙ্গল নামেও অভিহিত করা হয়। অবশ্য একদল এঁতিহাসিকের ভাষ্যমতে তাতার ও মোগল মূলত তাতার গোত্রের পূর্বপুরুষ দুই ভাইয়ের নাম। চেঙ্গিস খান ছিলেন মোঙ্গল গোত্রীয়। তার নেতৃত্বে তাতাররা যখন বহির্বিশ্বে আগ্রাসন শুরু করে, মূলত তখন থেকেই মোঙ্গল শাখাগোত্র অন্যান্য তাতার শাখাগোত্রের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তাই তখন মোঙ্গল নামটিই সকল গোত্রের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় । অপরদিকে তৈমুর লং-এর আমলে তাতাররা প্রভাব বিস্তার করেছিল এবং সকল শাখাগোত্র তাতার নামেই প্রসিদ্ধি লাভ করেছিল ।

— পৃষ্ঠা ৩৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।