Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

উমাইয়া খিলাফত ৬ ৩৫ ভাষায় পরিচালিত হতো, তাই রোমান ভাষায় পারদর্শী সারজুনকেই এ ছিলেন। তিনি হজরত মুয়াবিয়া রাযি.-এর উপদেষ্টা ও একান্ত সচিবও ছিলেন। এভাবেই কেটে যায় মুয়াবিয়ার রাযি.-এর খিলাফত আমলের প্রায় বিশ বছর। একসময় মুয়াবিয়া রাষি, অনুভব করেন যে, তার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। দীর্ঘ কর্মপ্রচেষ্টার মাধ্যমে তিনি পুরো ইসলামি বিশ্বকে বিদ্বোহ-বিশৃঙ্খলামুক্ত একক শক্তিশালী সাম্বাজ্যে পরিণত করতে সক্ষম হয়েছেন । মুয়াবিয়া রাযি. উপলব্ধি করেন যে, তিনি যদি পরবর্তী খলিফা নির্ধারণের বিষয়টি সমাধান করে না যান, তাহলে মুসলিম উম্মাহ আবারও এক দীর্ঘমেয়াদি ফিতনায় জড়িয়ে যেতে পারে । তিনি চিন্তা করে দেখেন যে, সার্বিক বিবেচনায় পরবর্তা খলিফা শাম থেকেই নির্বাচন করা শ্রেয়তর হবে। কারণ, তৎকালীন ইরাক ছিল বিশৃঙ্খলা ও অরাজকতার কেন্দ্র। কঠোর শক্তিপ্রয়োগ ব্যতীত ইরাককে নিয়ন্ত্রণ করা যেত না। অপরদিকে ভৌগোলিক দিক থেকে মিশর এমন অবস্থায় ছিল যে, যে কেউ সেখানে গভর্নর হিসেবে একচ্ছত্র শাসন করতে পারত। আর মদিনা যদিও তখনও অনেক সাহাবায়ে কেরাম ও সাহাবা- পুত্রদের কেন্দ্রস্থল ছিল; কিন্তু মদিনাবাসী এক ও একক নেতৃত্বে এক্যবদ্ধ ছিল না। ফলে সেখান থেকে পরবর্তী খলিফা নির্বাচন করতে গেলে নতুন করে ফিতনা সৃষ্টির আশঙ্কা ছিল। বিপরীতে পুরো শাম অঞ্চল মুয়াবিয়া রাযি.-এর একক নেতৃত্বে এক্যবদ্ধ ছিল। শামের জনগণ ছিল সুশাসনপ্রিয়, দক্ষ প্রশাসননীতির অনুসারী । পাশাপাশি সামরিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী শাম অঞ্চল ইসলামি রাষ্ট্রের সীমান্তে অবস্থিত হওয়ায় সেখানে দারুল খিলাফাহ হলে সেখান থেকে শত্রু অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠাও ছিল তুলনামূলক সহজ । সবদিক বিবেচনা করে মুয়াবিয়া রাঘি. উপলব্ধি করেন যে, নিজ পুত্র অধিক নিয়ন্ত্রণে থাকবে । ইয়াযিদকে পরবর্তী খলিফা ঘোষণা করা হলে শামের দিক থেকে কোনো ধরনের বিদ্রোহের আশঙ্কা ছিল না; ইরাক ও মিশরের গভর্নরদের সমর্থনলাভও ছিল সহজ। মদিন্াবাসী যাতে এই নির্বাচনে একাআ্সতা পোষণ করে, এ উদ্দেশ্যে তিনি কনস্টান্টিনোপলে ৪০:৬৩

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।