Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

৩৪ নং আব্বাসি খলিফা আন-নাসির লি দ্বীনিল্রাহ আবুল আব্বাস আহমাদ বিন মুসতাযি বিন মুসতানজিদ বিন মুকতাফি [জিলকদ ৫৭৫ হিজরি রমজান ৬২২ হিজরি] [মার্চ ১১৮০ খিষ্টাব্₹__অক্টোবর ১২২৫ খিষ্টাব্দ] খলিফা নাসির লি দ্বীনিল্লাহ ৫৫৩ হিজরি সনে জন্গ্রহণ করেন। পিতা মুসতাযি বি আমরিল্লাহর মৃত্যুর পর ৫৭৫ হিজরি সনে বাইশ বছর বয়সে তিনি খলিফা পদে অধিষ্ঠিত হন। নাসির লি দ্বীনিল্লাহ ছিলেন সবচেয়ে দীর্ঘমেয়াদি আব্বাসি খলিফা । তার শাসনামলেই ৫৯০ হিজরি সনে (১১৯৪ খিষ্টাব্দে১ খোয়ারিজম রাষ্ট্রের সুলতান আলাউদ্দিন তিকিশের হাতে তৃতীয় তুগরুল বিন আরসালান শাহর হত্যার মধ্য দিয়ে ইরাকে সেলজুক সালতানাতের পতন ঘটে । আলাউদ্দিন তিকিশের রাজত্ব ততদিনে বেশ বিস্তুত হয়েছিল। সেলজুকদের পরাজিত করে রায় নগরী অধিকার করার পর তার রাজু পর্বে মাওয়ারাউন নাহারের সীমান্ত এলাকা হতে পশ্চিমে রায় নগরী পর্যন্ত বিভ্তুত হয়। আলাউদ্দিন তিকিশের আকাঙ্া ছিল বাগদাদের মিম্বরে সুলতান হিসেবে তার নাম উচ্চারিত হবে এবং খুতবায় সেলজুকদের পরিবর্তে তার নাম পাঠ করা হবে। কিন্তু খলিফা তার দাবি মেনে নিতে সুস্পষ্ট ভাষায় অস্বীকৃতি জানান। একে কেন্দ্র করে উভয়ের মধ্যে প্রচণ্ড শক্রতা সৃষ্টি হয় এবং আলাউদ্দিন তিকিশ তার শাসিত অঞ্চলসমূহে খলিফা নাসির লি দ্বীনিল্লাহর নামে খুতবা পাঠ বন্ধ করে দেন। আলাউদ্দিন তিকিশ ৫৯৬ হিজরি সনে ১২০০ খ্রিষ্টাব্দে) ইন্তেকাল করেন এবং তার হন।

— পৃষ্ঠা ৩৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।