৩৩ নং আব্বাসি খলিফা আল-মুসতাধি বি আমরিল্লাহ আবু মুহাম্মাদ হাসান বিন মুসতানজিদ বিন মুকতাফি বিন মুসতাযহির [রবিউস সানি ৫৬৬ হিজরি- _জিলকদ ৫৭৫ হিজরি] [ডিসেম্বর ১১৭০ খিষ্টাব্দ- মার্চ ১১৮০ খিষ্টাব্দ] মুসতাষি বি আমরিল্লাহ ৫৩৬ হিজরি সনে জন্মগ্রহণ করেন। তার পিতা খলিফা মুসতানজিদ ৫৬৬ হিজরি সনে ইন্তেকাল করলে তিনি ত্রিশ বছর বয়সে খলিফা পদে অধিষ্ঠিত হন। খলিফা মুসতাষি ন্যায়পরায়ণ ও সচ্চরিত্র ছিলেন। তিনি জনগণের সঙ্গে উদার আচরণ করতেন। যতদিন খলিফা ছিলেন, জনগণের কাছে প্রশংসিত ছিলেন। জনসমর্থন ও সৌভাগ্যকে সঙ্গী করেই তিনি মৃত্যুবরণ করেন। এরতিহাসিক ইবনুল আছির (৫৫৫-৬৩০ হিজরি) তার শাসনকাল পেয়েছেন। তিনি খলিফা মুসতাধির আলোচনা করতে গিয়ে লিখেছেন, আমি পূর্ববর্তী খলিফা ও শাসকগণের জীবনেতিহাস অধ্যয়ন করেছি। পুরো ইতিহাসে খোলাফায়ে রাশিদিন ও উমর ইবনে আবদুল আজিজের পর তার খেলিফা মুসতাষি বি আমরিল্লাহ) চেয়ে অধিক সচ্চরিত্র ও ন্যায়প্রতিষ্ঠায় অধিক সচেষ্ট কাউকে পাইনি 10৩২) মুসতাধি বি আমরিল্লাহর খিলাফতকালে ৫৬৭ হিজরি সনের মুহাররম মাসে (১১৭১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে) সালাহুদ্দিন আইয়ুবির হাতে উবায়দি রাষ্ট্রের পতন ঘটে । এরপর থেকে মিশর, আফ্রিকা, শাম অঞ্চল ও ১৩২. প্রার্তক্ত, ৯/৩৯৪।
— পৃষ্ঠা ৩৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।