৩২ নং আব্বাসি খলিফা আল-মুসতানজিদ বিল্লাহ আবুল মুযাফফার ইউসুফ বিন মুকতাফি বিন মুসতাযহির বিন মুকতাদি [রবিউল আউয়াল ৫৫৫ হিজরি-__রবিউস সানি ৫৬৬ হিজরি] [মার্চ ১১৬০ খিষ্টাব্দ___ডিসেম্বর ১১৭০ খিষ্টাব্দ] মুসতানজিদ বিল্লাহ ৫১৮ হিজরি সনে জন্মগ্রহণ করেন। পিতার মৃত্যুর পর ৫৫৫ হিজরিতে সীইত্রিশ বছর বয়সে তিনি খলিফা পদে অধিষ্ঠিত হন। মুসতানজিদ বিল্লাহকে অন্যতম শ্রেষ্ঠ আব্বাসি খলিফা বিবেচনা করা হয়। তিনি তার শাসনামলে অতিরিক্ত কর ও জুলুম-উত্পীড়ন সম্পূর্ণ বাতিল করেন। সন্ত্রাসী ও চোর-ডাকাতদের প্রতি তিনি অত্যন্ত কঠোর ছিলেন। একবার তিনি জনৈক সন্ত্রাসীকে বন্দি করার নির্দেশ দেন। তখন তার এক অনুচর উক্ত সন্ত্রাসীকে মুক্তিদানের সুপারিশ করে এবং বিনিময়ে দশ হাজার দিনার প্রদানের প্রস্তাব দেয় । প্রত্যুত্তরে খলিফা তাকে বলেন, 'আমি তোমাকে দশ হাজার দিনার দিচ্ছি। তুমি আমাকে এমন আরেকজন সন্ত্রাসীর সন্ধান দাও । আমি তাকেও বন্দি করে জনসাধারণকে নিরাপত্তা প্রদানের চেষ্টা করব ।' খলিফা মুসতানজিদ বিল্লাহর আমলে ব্যাপক ও কিদ্তুত ক্ষেত্রজুড়ে মুসলিম- খিষ্টান যুদ্ধ সংঘটিত হয়। শাম ও মিশরের বিভিন্ন অঞ্চলে উভয় পক্ষ পরস্পর লড়াই করতে থাকে । তখন উভয় ফ্রুন্টে মুসলিম বাহিনীর নেতৃত্ব দিতেন জিনকি রাষ্ট্রের সুলতান নুরুদ্দিন মাহমুদ রহ.। এ সময় উবায়দি নুরুদ্দিন মাহমুদই গ্রহণ করেন। এ সম্পর্কে সামনে যথাস্থানে বিস্তারিত আলোচনা করা হবে। সেলজুক সুলতান ছিলেন সুলায়মান শাহ বিন মুহাম্মাদ বিন মালিক শাহ।
— পৃষ্ঠা ৩৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।